সুদীপ দাস,১৫ এপ্রিল:- অবশেষে টনক নড়লো বাজার কমিটির নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হলো চুঁচুড়া চকবাজার। গত ২২ শে মার্চ থেকে করণা আতঙ্কে সারা দেশজুড়ে চলছে লকডাউন। কিন্ত এই লক ডাউন এর মধ্যেও ভিন্ন ছবি দেখা যায় চুঁচুড়ার চকবাজারে। আর আজ সেই বাজারেরই অন্য চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাজারের চারিদিক নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। বাজারের চারিদিকেই বাসের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। এবং মাস্ক ছাড়া কাউকে বাজারে প্রবেশ করানো হচ্ছে না সকাল থেকেই বাজারে চলছে মাইকিং। নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রচার চলছে অন্যদিকে চলছে মাস্ক ব্যবহার করার প্রচারও। সব মিলিয়ে আজ বাজারে একটি ভিন্ন ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়।
Related Articles
দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হতে চলেছে বাংলা ডেয়ারি।
কলকাতা, ১৮ আগস্ট:- দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারির পর সম্পূর্ণরূপের রাজ্য সরকারি উদ্যোগে দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু হতে চলেছে, যার নাম বাংলা ডেয়ারি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে […]
নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৩ আগস্ট:- স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৩০ জন বিপ্লবীর ছবি এবং ভারতের জাতীয় পতাকার তিন রঙ সম্বলিত গ্রাফিক প্রোফাইল ছবিতে টাঙিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল ছবি বদল করা হয়েছে।শুধু ছবি বদল করা নয়, ভারতবর্ষ সম্পর্কে […]
মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য।
হুগলি,১৬ ফেব্রুয়ারি:- রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুৎ বাবুর । তাঁর বয়স হয়েছিল ৫১। আহতদের চন্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার ভাই ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন । […]







