সুদীপ দাস,১১ এপ্রিল:- বিপজ্জনক ছিলো একটি। কিন্তু কোপ গিয়ে পড়লো আরও দুটির ঘারে। যার মধ্যে একটির প্রায় সলিল সমাধি। আর একটি কঙ্কাল সার চেহারা নিয়ে কোনভাবে দাঁড়িয়ে রইলো। লকডাউনের মধ্যেই বিপজ্জনকের আখ্যা দিয়ে কাটা হলো একের পর এক সুবিশাল গাছ। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার চকবাজার এলাকার। ওই এলাকাতেই রাস্তার দুপারে রয়েছে পঃ বঙ্গ সরকারের গর্ভমেন্ট ট্রেনিং কলেজের দুটি ভবন। একপাশের ভবনে থাকা একটি বটগাছের গোড়ায় থাকা কলেজের পরিত্যক্ত চেয়ার-টেবিলে দিন কয়েক আগে আগুন লাগে। সেই আগুনই ছড়িয়ে পরে বটগাছে। গভীর রাত পর্যন্ত দুটি দমকল ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এলেও পরের দিন আবার দুদফায় গাছ থেকে আগুন বের হতে থাকে। সেসময় আবার দমকল গিয়ে আগন নেভায়। তবে আগুনের তীব্রতায় গাছটির ব্যাপক ক্ষতি হয়।
বেশকয়েকটি ডাল যখন-তখন ভেঙে পরার উপক্রম হয়। নীচেই রয়েছে বাজার। প্রসঙ্গত বছর কয়েক আগে এমনিতেই ওই বটগাছের ডাল ভেঙে দু-দুজন মানুষের প্রান যায়। এহেন পরিস্থিতিতে ওই গাছটির বিপজ্জনক অংশ ছেটে ফেলতে স্থানীয় ব্যাবসায়ীরা এলাকার কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের দ্বারস্থ হন। ঝন্টুবাবু কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে গাছটির বিপজ্জনক অংশ ছাটার ব্যাবস্থা করেন। কিন্তু আজ সেখানে গিয়ে দেখা গেলো বটগাছটি তো বটেই তার পাশাপাশি রাস্তার অন্য পারে কলেজের ভিন্ন ভবনের ভিতরে অবস্থিত আরও দুটি গাছ কাটা চলছে। যার মধ্যে বাবুল গাছটি সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর তার পাশে নিম গাছটির মাথায় দড়ি বাঁধা। আমরা না পৌঁছলে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতো। এরপরও যারা গাছ কাটছিলেন তাঁদের বক্তব্য গাছগুলি শুধু ছাটা হয়েছে।বাবুল গাছটি পুরো কাটা হয়ে গেছে। গোরা থেকে কয়েক ফুট দাঁড়িয়ে আছে। সেটার প্রশ্নেও তারা বলেন ওটাও নাকি ছাটা হয়েছে। সেটা থেকে নাকি আমার ডাল বেরোবে। ব্যাবসায়ী সমিতিরও বক্তব্য শুধু বটগাছ নয়, সবকটি গাছই নাকি বিপজ্জনক ছিলো। নিম গাছের একটি ডালও নাকি কয়েকদিন আগে ভেঙে রাস্তায় পরেছিলো। অন্যদিকে এবিষয়ে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন বটগাছটির বিপজ্জনক অংশ শুধু ছাটার কথা বলা হয়েছিলো। আর নিম গাছটা? সেব্যাপারে ব্যাবসায়ী সমিতির মত ডাল ভেঘে পরা নয়, কাউন্সিলর বলেন নিমগাছের ডাল ইলেকট্রিক তারে ঠেকে ছিলো। এরপর বাবুল গাছের প্রসঙ্গ আসতেই কাউন্সিলর বলেন না ওটা ঠিক হয়নি। যারা কেটেছে তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।Related Articles
প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেতে উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার বাধ্যতামূলক, জানাল কেন্দ্র।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে জানিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের গ্রামীণ আবাস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ গতকাল রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন আবাস যোজনা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্কে একাউন্টে পাঠানো হবে। আধার নির্ভর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে […]
ভিভোর সঙ্গে সম্পর্ক শেষ জানাল বিসিসিআই, চলছে নতুন স্পনসরের খোঁজ।
স্পোর্টস ডেস্ক , ৬ আগস্ট:- বিচ্ছেদের বিষয়ে এবার নিশ্চিত করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা মঙ্গলবারই জানিয়েছিল ভিভো। বৃহস্পতিবার সেই বিচ্ছেদের বিষয়টি সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই। সাফ জানাল, এ বছরের আইপিএলে চিনা সংস্থার সঙ্গে তাদের কোনও সম্পর্ক থাকছে না। এ ব্যাপারে দুই পক্ষই সহমত হয়েছে বলেও জানানো হয়েছে। […]
বিশ্ব পরিবেশ দিবসে রিষড়া থানায় বৃক্ষ রোপন করলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।
তরুণ মুখোপাধ্যায়, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হুগলির রিষড়া থানায় এই দিনটি বৃক্ষরোপনের মধ্য দিয়ে উদযাপন করা হলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে এই অনুষ্ঠানে থানা প্রাঙ্গনে বেশ কয়েকটি চারা গাছ রোপন করেন পুলিশ কমিশনারেটের প্রধান ডক্টর হুমায়ুন কবীর , রিষড়া পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিস্র। এছাড়াও এদিন এই অনুষ্ঠান থেকে বেশ কয়েকশো […]







