সুদীপ দাস,১১ এপ্রিল:- এবারে করোনা হাসপাতাল হতে বাঁধা ব্যান্ডেলে। ব্যান্ডেল ইএসআই হাসপাতালকে করোনা হাসপাতাল করা হতে পারে। এই খবর ছড়িয়ে পরতেই শ্রমিক পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা হাসপাতাল গেটে দাঁড়িয়ে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। শ্রমিকদের পাশে এসে দাঁড়ায় বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। শ্রমিক সহ সিআইটিইউ-র বক্তব্য এই হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন হাজার-হাজার শ্রমিক পরিবার চিকিৎসা করাতে আসেন। পাশাপাশি সবসময়ই হাসপাতালে রুগী ভর্তি থাকে। এখানে অস্ত্রপ্রচার থেকে শুরু করে এক্সরে, ব্লাড টেস্ট, কেমোথেরাপির মত আধুনিক চিকিৎসাও হয়। দেওয়া হয় ঔষধপত্র, ইএসআই-এর টাকাও এখানে জমা নেওয়া হয়। একসাথে একই ছাতার তলায় এতগুলি সুবিধা পেয়ে স্বাভাবিকভাবেই উপকৃত হন শ্রমিকরা। তাই তাঁরা চায় এসবগুলিই একইসাথে অন্য একটি জায়গায় ব্যাবস্থা করার পর এই হাসপাতাল করোনার জন্য নেওয়া হোক। যদিও স্থানীয় বাসিন্দারা কোন পরিস্থিতিতেই এই হাসপাতাল করোনার জন্য করার বিপক্ষে। অন্যদিকে এবিষয়ে হাসপাতাল সুপার রাজীব ব্যানার্জী বলেন বিক্ষোভকারীদের কথায় যুক্তি আছে।
Related Articles
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ৫ গোল, ১-২ গোলে পিএসজিকে হারাল ম্যানইউ
স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনা ৫-১ গোলে হারিয়েছে ফেরেন্সভারোসকে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিয়োনেল মেসি। এ ছাড়া গোল করেছেন আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, গঞ্জালেস ও উসমানে দেম্বেলে। ফেরেন্সভারেসের গোলদাতা খারাতিন। অন্য ম্যাচে ঘরের মাঠে পিএসজি ১-২ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে। ম্যান ইউয়ের গোলদাতা ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস র্যাশফোর্ড। আত্মঘাতি […]
করোনা সংক্রমন ঠেকাতে বন্ধ হয়ে গেলো রাজ্যের সব চিড়িয়াখানা।
কলকাতা , ৪ মে:- করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হল রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ও অন্যান্য পশুশালা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি সাফারি পার্ক ও টাইগার রিজার্ভও। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে।বন দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে যে , ‘বনদফতরের অধীনে যে অতিথিশালাগুলি […]
‘পাতাল লোক’-এর পর ফের প্রযোজকের ভূমিকায় অনুষ্কা, নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘বুলবুল’
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১১ জুন:- অভিনয় তো চলছেই। এতদিন তার পাশে পাশে চলছিল প্রযোজনার কাজও। কিন্তু লকডাউনে অভিনয় বন্ধ। তাই প্রযোজনার কাজে মনপ্রাণ ঢেলে দিয়েছেন অনুষ্কা শর্মা। অ্যামাজন প্রাইমে তাঁর প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সুপারহিট। আর তারপরই পরবর্তী প্রযোজনার কথা ঘোষণা করে দিলেন অনুষ্কা। এবার নেটফ্লিক্সে আসছে ‘বুলবুল’। অবশ্য এটি ওয়েব সিরিজ নয়, পুরোদস্তর ফিল্ম। […]






