নদিয়া,১১ এপ্রিল:- লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ। জানা গেছে যাত্রী,পণ্য ও যানবাহন বহনকারী উন্নত মানের জাহাজ রাখতে এসে লকডাউনে আটকে জাহাজের ক্রু মেম্বাররা। গত ২ তারিখ থেকে নদিয়ার শান্তিপুর গঙ্গার ঘাটে আটকে পড়ে জাহাজ গুলি।এরপর স্থানীয় মানুষজন জানতে পেরে তাদের শহরে প্রবেশে বাধা দেন এবং তাদের বলা হয় তারা জেনো জাহাজেই থাকেন।ফলে দুএকদিন চরম অসুবিধায় পড়েন জাহাজে থাকা কর্মীরা।এরপর তাদের খবর জানতে পেরে প্রশাসন স্বাস্থ্য পরীক্ষা ও তাদের খাওয়ার ব্যবস্থা করেন। সূত্রের খবর, গত কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটে নাসিক থেকে একটি জাহাজ আসে। অভিযোগ, লকডাউন চলায় জাহাজের ভিতরেই আটকে পড়েন প্রায় ৩০ জন মেম্বার। আর এই কথা জানতে পেরে শনিবার তাদের খাবার দেওয়া ও স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেয় প্রশাসন। আপাতত লকডাউন চলা পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা করবে প্রশাসন বলে জানা গেছে।
Related Articles
শীলতাহানির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠল ছাত্রীর পরিবারের উপর।
মালদা , ১৪ আগস্ট:- এক নাবালিকা ছাত্রীকে শীলতাহানি । শীলতাহানির প্রতিবাদ করতে গেলে ব্যাপক মারধর ছাত্রীর বাবা মাকে । ঘটনাটি মালদার মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের লক্ষীকোল গ্রামে। জানা গেছে গতকাল রাত নটা নাগাদ পাশের পাড়ায় একটি বিয়ে বাড়িতে যাওয়ার সময় পাড়ারই চার যুবক সপ্তম শ্রেণীর ছাত্রীর পথ আটকায় এবং তার শীলতাহানি করে বলে অভিযোগ । […]
এবার দাদার অনুগামীর পোস্টার বাঁকুড়াতে।
বাঁকুড়া , ৯ নভেম্বর:- এবার দাদার অনুগামীর পোস্টার বাঁকুড়াতে। নেই তাতে দলীয় প্রতিক। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে টাঙ্গানো হয়েছে একাধিক পোস্টার। আর শুভেন্দু অধিকারীর এই ছবি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য। আমরা দাদার অনুগামীদের নাম করে একাধিক পোস্টার বাঁকুড়া শহর ঢোকার মুখে গুরুত্বপুর্ন ব্যস্ততম ধলডাঙ্গা মোড়ে। শুধু ধলডাঙ্গা মোড় নয় ওন্দা বাজার থেকে ৬০ নং জাতীয় সড়ক […]
প্রতিমা নিরঞ্জনের দূষণ এড়াতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
কলকাতা , ২০ অক্টোবর:- প্রতিমা নিরঞ্জনের সময় জল দূষণ এড়াতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই বছর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার নির্দেশিকা মেনে পাইলট প্রকল্প হিসেবে দমদম পার্ক এবং লেকটাউনের দুটি পুকুরের ঘাটে সিন্থেটিক লাইনার লাগানো হবে। এর ফলে ভাসানের বর্জ্য জলে মিশে যাবে না বলে তিনি […]








