তরুণ মুখোপাধ্যায়,১০ এপ্রিল:- ঝড় , জল , তুফান , বৃষ্টি বা দুর্যোগ কোন কিছুতেই থেমে থাকেনি তার সাইকেলের প্যাডেল । ১৯৬০ সাল থেকে যখন তার ১৬ বছর বয়স তখন থেকে শুরু হয়েছে সাইকেলে বাড়ি বাড়ি খবরের কাগজ দেওয়া । এ যেন কবি সুকান্তের এক রানার এর কাহিনী । সুখ় দুঃখ ও আবেগ স্মৃতি খবর পৌঁছে যেত রানারের হাত ধরে । গ্রামের মানুষের হাতে প্রিয়জনের চিঠি পৌঁছে দেবার জন্য প্রাণপ্রন দৌড়ে ছুটে বেড়াতো রানার। একটাই লক্ষ ছিল যেভাবে হোক সূর্য ওঠার আগে যেন পৌঁছতে পারে গ্রামের মানুষের কাছে। দিত ঠিক তেমনি রিষড়ার পশ্চিম রেলপারে নারায়ণ পাত্র সূর্য ওঠার পর বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দেন মানুষের ড্রয়িংরুমে । ১৯৬০ সাল থেকে ২০২০ এই দীর্ঘপথ পেরোতে গিয়ে নারায়ণ বাবু সাক্ষী থেকেছেন পৃথিবীর নানা ঘটনার । ভারত-চীন যুদ্ধ যেমন দেখেছেন তেমনি ভারত পাকিস্তানের যুদ্ধ জহর লাল নেহেরুর প্রয়ান রাজীব ইন্দিরার হত্যা কান্ড ভারতের যুদ্ধজয় অলিম্পিকে সোনা দেশের কৃতি মানুষের নভেল জয়তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক দুর্যোগ মানুষের মৃত্যু তাকে নাড়া দিয়ে গেছে।সেই খবর পৌঁছে দিয়েছে ঘরে ঘরে।
কিন্তু আজও পেট চালালা তাগিদে এই ৮২ বছর বয়সেও তাকে ছুটে বেড়াতে হচ্ছে , এ গলি থেকে ওগলি । এপাড়া থেকে সেপাড়া । কথা বলতে গিয়ে বৃদ্ধ নারায়ণ পাত্র জানালেন এত ঘটনার সাক্ষী থেকেছে কিন্তু এই যে করোনার মতন মহামারী এইরকম দুঃসংবাদ এর খবর বাড়ি বাড়ি পৌঁছতে হচ্ছে তাতে তার মন ভারাক্রান্ত । এরকম মারণ ব্যাধির খবর এতবছর বয়সেও পূর্বে শোনেননি বা দেখেননি।এখন এইটাই সবথেকে বড় ভয়ঙ্করতম সময়। যেটা সারা পৃথিবীর মানুষ মানব সমাজ সংগ্রামের মধ্য কাটাচ্ছেন কাটাচ্ছেন। এই লড়াইয়ে শামিল হয়েছেন বিশ্ববাসী। প্রথম জীবনে যখন তিনি এই নিউজ পেপারের ব্যবসায় নেমে ছিলেন তখন কাগজের একটা আলাদা মূল্য ছিল । আলাদা আকর্ষণ ছিল । কিন্তু যতদিন গেছে আধুনিক হয়েছে খবরের কাগজে, খবর বেড়েছে । তার সঙ্গে সারা পৃথিবী আজ পোঁছে গেছে মানুষের ড্রইং রুমে টিভির মাধ্যমে। কিন্তু এবারের এই যে করোনার আতঙ্কে মানুষের মধ্যে কাগজ নেয়ার যে অভ্যাস সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ইদানিং বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে কাগজে রোগ সংক্রমণের বিপদ নেই এটা প্রচার হবার পর কিছু কিছু ক্ষেত্রে আবার মানুষজন নিচ্ছেন। কিন্তু আগের মতন কাগজ বিক্রি হচ্ছে না। পেটের জন্য ক্ষুধাবৃত্তি নিবারণের জন্য। আজকে এই ৮২ বছর বয়সে অসক্ত শরীরে ঝাপসা চোখে নারায়ণ বাবুকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হচ্ছে মানুষের দরজায় দরজায়। পৌঁছে দিচ্ছেন সারা বিশ্বের খবর । করোনার সর্বশেষ পরিস্থিতি সেটা মানুষ জানছেন খবরের কাগজ এর মাধ্যমে।Related Articles
জিএসটি পরিষদ বর্তমানে স্বৈরাচারী এবং সংখ্যাগরিষ্ঠদের মতে চালিত সংস্থায় পরিণত হয়েছে – অমিত মিত্র।
কলকাতা, ১৪ জুন:- এক সময় সর্বসম্মতির ভিত্তিতে পরিচালিত জিএসটি পরিষদ বর্তমানে স্বৈরাচারী এবং সংখ্যাগরিষ্ঠদের মতে চালিত সংস্থায় পরিণত হয়েছে। যেখানে বিরোধী মতামতকে কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র মন্তব্য করেছেন। নবান্নে আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমলাতন্ত্রকে সমস্ত প্রধান কমিটির মাথায় বসিয়ে দেওয়ার ফলে পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা খর্ব […]
বুধবার তিন প্রধানকে নিয়ে বৈঠকে ক্রীড়া দফতরে।
স্পোর্টস ডেস্ক , ১১ আগস্ট:- মোহনবাগান , ইস্টবেঙ্গল ও মহামেডান , তিন প্রধানকে নিয়ে বুধবার বিকেলে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য ক্রীড়া দপ্তরের বৈঠক ডাকা হয়েছে । মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু , ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও মহামেডানের এক কর্তা জানিয়ছেন , তারা বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না । তবে তারা সভায় যোগ দিচ্ছেন […]
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা এখন স্থিতিশীল।
কলকাতা , ১১ মার্চ:- চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা এখন স্থিতিশীল। তবে তার বাঁ পায়ে তীব্র যন্ত্রণা রয়েছে এবং রক্তে সোডিয়ামের পরিমাণ যথেষ্ট কম বলে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতাল প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর গোড়ালির হারে ও শিরায় গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও তার […]








