সুদীপ দাস,৬ এপ্রিল:- একটা নিজামুদ্দিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ প্রমানিত। কিন্তু তারপরও হুশ ফেরেনি সাধারন মানুষের। প্রতিদিনই বেশ কয়েকটা নিজামুদ্দিনের চেহারা নিচ্ছে। ব্যান্ডেলের পাইকারী সব্জি বাজার। ভোররাত থেকেই এই বাজার বসা শুরু হয়। ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এই বাজার দেখলে মনে হবে এ বোধহয় অন্য কোন গ্রহ। যেখানে থাবা বসাতে পারেনি মারন ভাইরাস করোনা। কিন্তু বাজারের মাঝামাঝি জায়গায় অবস্থিত দেবানন্দপুর পঞ্চায়েতের সামনা সামনি এলেই ভূল ভাঙবে। কানে আসবে ভিড় এড়াতে মুখ্যমন্ত্রীর রেকর্ডিং। কিন্তু তাতে কি! হাজার-হাজার মানুষ এ-ওর ঘারে ওঠে সব্জি কিনতে ব্যাস্ত। সামনেই পুলিশ, পঞ্চায়েতের ভলান্টিয়ার। তাতে থোরাই কেয়ার। এখান থেকে সব্জি কিনে নিজ-নিজ এলাকায় গিয়ে বিক্রি করতে হবে যে! তাই করোনাকে ভূলে অবাধেই চলে বিকিকিনি। জিজ্ঞাসা করতেই বাঙালির অজুহাত ঠোঁটের গোড়ায়! কি করবো ? আমি তো ঠিক আছি;
ও শুনছে না ; এইসব আর কি ! কিন্তু বাজার যদি পুলিশ-প্রশাসন বন্ধ করে দেয় ? সে প্রশ্ন শুনে এককথায় উত্তর আত্মহত্যা ছাড়া গতি নেই! কিন্তু এভাবে ভিড় করাও তো করোনাকে ডেকে নিয়ে এসে আত্মহত্যারই সামিল ! সেকথা মানুষ কবে বুঝবে। অনেকেরই আবার বক্তব্য ভিড় করার এতদিনের অভ্যাস এত তাড়াতাড়ি মানুষ কি করে ছাড়বে ! তবে বাজার সমিতির দাবি মানুষকে বলেও কোন লাভ হচ্ছে না। এবার বাজারটা বন্ধ করে দেওয়াই ঠিক হবে। পঞ্চায়েত সদস্য পিযুষ ধর বলেন ভিড় কমাতে বাজারটিকে প্রায় দেড়শো মিটার বাড়ানো হয়েছে। সর্বদা মাইক প্রচার চলছে কিন্তু তাতেও হুশ ফেরেনি মানুষের। লকডাউনে ছার থাকায় অনেক মানুষই সব্জির ব্যাবসায় নেমেছে। তাই পাইকারী বাজারে ভিড়ও বেড়েছে। এবার বাজারটা বন্ধ না করলে গতি নেই।Related Articles
ভূমিহীন মানুষদের নাম সরকারি আবাস যোজনায়, যাচাইয়ে বেরিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের।
সুদীপ দাস, ১৪ ডিসেম্বর:- পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি আবাস যোজনায় স্বচ্ছতা আনতে যাচাইয়ে নামানো হল পুলিশকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তদারকিতে নেমে বুধবার চুঁচুড়া থানার পুলিশের চক্ষু চড়কগাছ। এদিন কোদালিয়া ২নম্বর গ্রাম পঞ্চায়েতের হুগলী স্টেশন সংলগ্ন সুভাষপল্লী এলাকায় পৌঁছয় পুলিশ। রেল লাইন বরাবর সুভাষপল্লীর একটি বড় অংশে রেলের জমিতেই বাসস্থান গড়ে উঠেছে। রেলের জমি হওয়ায় সেখানকার […]
বসন্তকে স্বাগত জানিয়ে উত্তরপাড়া ‘গোল’ এর চতুর্থ বর্ষের বসন্ত উৎসব পালিত হলো।
প্রদীপ সাঁতরা,৯ মার্চ :- বসন্ত কে স্বাগত জানিয়ে বাঙালির দোল উৎসবের প্রাক্কালে আজ উত্তরপাড়ায় উত্তরপাড়া গভর্মেন্ট হাই স্কুল প্রাঙ্গণে ‘গোল’ এর চতুর্থ বর্ষের বসন্ত উৎসব পালিত হলো মহা সমারোহে । এই স্কুল প্রাঙ্গণে নানা রঙের আবির নিয়ে খেলায় মেতে উঠেছিল বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা। উপস্থিত ছেলে মেয়েদের রঙের খেলায় স্কুল প্রাঙ্গনএর চারিদিক রঙিন ধোঁয়ায় […]
বেসরকারিকরণের প্রতিবাদে গঙ্গায় তর্পণ।
হাওড়া, ৬ অক্টোবর:- শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের প্রতিবাদে এবং ৬০ বছর অবধি চাকুরী স্থায়ীকরণের দাবীতে অভিনব প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের সদস্যরা। বুধবার এনএসকিউএফ শিক্ষক, শিক্ষিকা ও ল্যাব কর্মীবৃন্দ হাওড়া চাঁদমারি ঘাটে গঙ্গায় নেমে তর্পণ করে বেসরকারীকরনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, “বেসরকারিকরণের বিরুদ্ধে রাজ্য সরকার […]





