সুদীপ দাস,৬ এপ্রিল:- একটা নিজামুদ্দিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ প্রমানিত। কিন্তু তারপরও হুশ ফেরেনি সাধারন মানুষের। প্রতিদিনই বেশ কয়েকটা নিজামুদ্দিনের চেহারা নিচ্ছে। ব্যান্ডেলের পাইকারী সব্জি বাজার। ভোররাত থেকেই এই বাজার বসা শুরু হয়। ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এই বাজার দেখলে মনে হবে এ বোধহয় অন্য কোন গ্রহ। যেখানে থাবা বসাতে পারেনি মারন ভাইরাস করোনা। কিন্তু বাজারের মাঝামাঝি জায়গায় অবস্থিত দেবানন্দপুর পঞ্চায়েতের সামনা সামনি এলেই ভূল ভাঙবে। কানে আসবে ভিড় এড়াতে মুখ্যমন্ত্রীর রেকর্ডিং। কিন্তু তাতে কি! হাজার-হাজার মানুষ এ-ওর ঘারে ওঠে সব্জি কিনতে ব্যাস্ত। সামনেই পুলিশ, পঞ্চায়েতের ভলান্টিয়ার। তাতে থোরাই কেয়ার। এখান থেকে সব্জি কিনে নিজ-নিজ এলাকায় গিয়ে বিক্রি করতে হবে যে! তাই করোনাকে ভূলে অবাধেই চলে বিকিকিনি। জিজ্ঞাসা করতেই বাঙালির অজুহাত ঠোঁটের গোড়ায়! কি করবো ? আমি তো ঠিক আছি;
ও শুনছে না ; এইসব আর কি ! কিন্তু বাজার যদি পুলিশ-প্রশাসন বন্ধ করে দেয় ? সে প্রশ্ন শুনে এককথায় উত্তর আত্মহত্যা ছাড়া গতি নেই! কিন্তু এভাবে ভিড় করাও তো করোনাকে ডেকে নিয়ে এসে আত্মহত্যারই সামিল ! সেকথা মানুষ কবে বুঝবে। অনেকেরই আবার বক্তব্য ভিড় করার এতদিনের অভ্যাস এত তাড়াতাড়ি মানুষ কি করে ছাড়বে ! তবে বাজার সমিতির দাবি মানুষকে বলেও কোন লাভ হচ্ছে না। এবার বাজারটা বন্ধ করে দেওয়াই ঠিক হবে। পঞ্চায়েত সদস্য পিযুষ ধর বলেন ভিড় কমাতে বাজারটিকে প্রায় দেড়শো মিটার বাড়ানো হয়েছে। সর্বদা মাইক প্রচার চলছে কিন্তু তাতেও হুশ ফেরেনি মানুষের। লকডাউনে ছার থাকায় অনেক মানুষই সব্জির ব্যাবসায় নেমেছে। তাই পাইকারী বাজারে ভিড়ও বেড়েছে। এবার বাজারটা বন্ধ না করলে গতি নেই।Related Articles
বাঁকুড়া থেকে হাতির দল হুগলিতে।
হুগলি, ৭ জানুয়ারি:- বাঁকুড়া ও বর্ধমানের পর হাতির হানা এবার হুগলিতে।এদিন একটি হাতির দল হঠাৎ করেই বাঁকুড়ার জঙ্গল থেকে হুগলির গোঘাটের বদনগঞ্জ এলাকায় ঢুকে পড়ে। হাতির আগমনে গ্রামের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বনদপ্তর থেকে শুরু করে প্রশাসনের উচ্চ আধিকারিকদের। জানা গেছে, হাতির দলটি গ্রামের মধ্যে ঢুকতেই গ্রাম মানুষ সকলকে সতর্ক করে। […]
বেহাল পরিষেবা , রাস্তা অবরোধে করোনা রুগীরাই।
পূর্ব মেদিনীপুর , ৮ সেপ্টেম্বর:- কাঁথি করোনা হাসপাতালে রোগীদের নিন্মমানের খাবার দেওয়া ঘিরে পথ অবরোধ ও বিক্ষোভ । করোনা হাসপাতালে করোনা রোগীদের নিম্নমানের খাবার দেওয়া ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকে কাঁথি সঞ্জীবনী করোনা হাসপাতাল এলাকায়। জানা গিয়েছে, কাঁথি সঞ্জীবনী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়। আর সেখানে থাকা করোনা রোগীদের […]
বিষ্ণু খুনের মূল অভিযুক্ত বিশাল দাসের ফাঁসির দাবিতে কামারপাড়া বন্ধ।
হুগলি , ২৩ নভেম্বর:- চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল খুনের মূল অভিযুক্ত বিশাল দাসের ফাঁসির দাবিতে কামারপাড়া বন্ধ। প্রসঙ্গত গত অক্টোবর মাসের 10 তারিখে ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ার যুবক বিষ্ণু মালকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। এর পরেই চন্দননগর পুলিশ কমিশনারেট বিভিন্ন জায়গায় শুরু করে বিশাল এর খোঁজ। বিশালকে না পাওয়া […]









