সুদীপ দাস,৬ এপ্রিল:- প্রতি বছর বাঙালি ব্যবসায়ীরা পয়লা বৈশাখে হালখাতা করেন । অর্থাৎ লক্ষ্মী গণেশের পুজো করে নতুন বছরের ব্যবসা শুরু করেন। কিন্তু এ বছর তা ভেস্তে যেতে বসেছে করোনার আতঙ্কে। অধিকাংশ দোকানপাট বন্ধ মানুষজন বাড়ি থেকে বের হতে পারছে না ,হাতে গোনা কয়েকটি দোকান খোলা আছে । অথচ অন্য বছর আমরা কি দেখি সারাবছর ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালান। খুচরো যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা বড় ব্যবসায়ী অর্থাৎ মহাজনদের কাছ থেকে মাল কেনেন এবং ধারে কেনাবেচা হয় । সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীরাও সাধারণ ক্রেতাদেরও ধারে মাল দেন। সারা বছর এইভাবে চলে। ক্ষুদ্র ব্যাবসায়ীদেরও তেমনি ক্রেতাসাধারণ বৈশাখ মাসের আগে দোকানদারদের সারাবছর বাকি মিটিয়ে আবার নতুনভাবে খাতা চালু করেন । এই ব্যাবস্থা চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু এবছর মারণ ব্যাধি করোনার থাবায় কাঁপছে সারা বিশ্ব। জনজীবন থমকে গেছে। ফলে ব্যবসা-বাণিজ্যও লাটে উঠেছে ।
মানুষরাও বাড়ি থেকে বের হতে পারছেন না । তাদের কর্মস্থলে যেতে পারছেন না। এবং তারা যে আগামী মাসগুলোতে যে বেতন পাবেন তারও কোন নিশ্চয়তা নেই। এই অবস্থায় দোকানদাররা জানাচ্ছেন খরিদ্দার সাফ জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তাদের ধার মেটাবার ক্ষমতা নেই। যতক্ষণ না অবস্থা স্বাভাবিক হচ্ছে যতক্ষন না কাজে বের হয়ে পারছি আমরা ধার মেটাতে পারব না। তাতে যদি আপনারা মাল দেন ভালো যদি না দেন তাতেও কোনো ক্ষতি নেই কারণ আমরা অপারগ। এই পরিস্থিতিতে বিশেষ করে ক্ষুদ্রব্যবসায়ী যারা আছেন তাদের নাওয়া-খাওয়া-ঘুম একেবারে উড়ে গেছে ।তাদের একটাই চিন্তা কিভাবে তারা মহাজনদের বকেয়া মিটিয়ে নতুন ভাবে আবার ব্যবসা শুরু করবেন। শুধু তাই নয় ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন এবারে যা অবস্থা তাতে পয়লা বৈশাখের যে হালখাতার পুজো সেটাও হয়তো তারা করতে পারবেন না । কারণ মানুষজন বেরোচ্ছে না। পুরহিত পাওয়া যাবে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী রথের দিন দোকান পুজো করে ব্যাবসা শুরু করা ছাড়া উপায় নেই।Related Articles
শনিবার রাতে হাট খোলার বিরোধিতা করে পথে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।
হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- আজ শনিবার রাতেই হাওড়ার মঙ্গলাহাট চালু হওয়ার কথা। কিন্তু তার কয়েক ঘন্টা আগে এই প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নামলেন হাওড়ার হাট ব্যবসায়ীরা। বিকেলে মিছিল করলেন তারা। ব্যবসায়ীদের দাবি শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত রাতে হাট খোলার যে সিদ্ধান্ত একতরফাভাবে প্রশাসন নিয়েছে তারা তা মানবেন না। এদিন তারা […]
তৃণমূলে থাকো , না হয় বিজেপিতে যাও ; দু’জনের সাথে প্রেম কোরোনা , নাম না করে শুভেন্দুকে ইঙ্গিত কল্যাণের।
সুদীপ দাস , ১০ নভেম্বর:- মঙ্গলবার ব্যান্ডেল সাহেববাগানে আয়োজিত তৃণমূলের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কল্যান বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন ওই এলাকা ভারতীয় রেলের আওতায় রয়েছে। যদিও স্বাধীনতার পর থেকে সাহেববাগান, সাহেবপাড়া, ক্যান্টিন বাজার, পীরতলা প্রভৃতি এলাকায় বহু মানুষ বসবাস করতে শুরু করেন। সম্প্রতি সেই সমস্ত মানুষদের উচ্ছেদের উদ্দেশ্যে নোটিশ ঝোলায় রেল। যার […]
বৈদ্যবাটি পৌরসভা জেলার মধ্যে প্রথম করোনা প্রতিরোধক পোশাক পরে সানিটাইজের কাজ করছে।
তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা জেলার মধ্যে প্রথম পৌরসভা যারা করোনা প্রতিরোধক পোশাক বা ppe এলাকা স্যানিটেশনের কাজ যারা করছেন তাদের দেওয়া হলো। এদিন শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান অরিন্দম গুঁই এবং চেয়ারম্যান ইন সুবীর ঘোষএর উদ্যোগে পুরসভার কর্মীরা পিপিই পড়ে এলাকা পরিষ্কারের কাজে হাত লাগান । ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীরবাবু জানালেন যে […]








