সুদীপ দাস,৫ এপ্রিল:- লক ডাউনে এলাকা শান্ত।পুলিশের কাজ কম বললে ভুল হবে। থানায় থানায় পুলিশের উদ্যেগে চলছে গরিব মানুষদের খাদ্য দ্রব্য বিতরণ করার কাজ।সব থানা গুলি থেকে শুকনো খাদ্যদ্রব্য দেওয়া হলেও ব্যতিক্রম হুগলির দাদপুর থানা।এই থানার ওসি বাপি হালদারের উদ্যেগে থানার মধ্যে চলছে রান্নার কাজ। খুবই অসহায় মানুষদের জন্য লক ডাউনের পর থেকে রোজ বিভিন্ন আইটেমের রান্না করা হচ্ছে দাদপুর থানায়। ওসির অনুপ্রেরণায় এই কাজে এগিয়ে এসেছে অন্যান্য পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা।বড়বাবু নিজে হাতে রান্না করা খাবার পরিবেশন করছেন ফুটপাত বাসিন্দাদের। হুগলিতে একমাত্র এই থানাতে চলছে রান্নার আয়োজন। কিন্তু কেন রান্না করে দেওয়া হচ্ছে?এর উত্তরে বড়বাবু জানান অনেকের রান্না করার ক্ষমতা নেই।গ্যাস নেই উনুন নেই শুকনো খাবার দিলে তারা খেতে পারবে না।তাই এই আয়োজন। রোজ দেড়শো মানুষের জন্য রান্না করা হচ্ছে।আজকের মেনু ছিল ভাত আলু সোয়াবিনের তরকারি আর ডিম। খুবই গরিব পরিবার থেকে আজ ওসির চেয়ারে বাপি হালদার। নিজে মুখ থেকে বলতে চাইলেন না যে কিভাবে এই প্রেরনা পেলেন।কিন্তু তার এক কাছের মানুষ স্বপন মুখার্জি বাপি হালদারের জীবনের এক ঝলক শুনিয়ে দিলেন।এই উদ্যেগ এক নজির সৃষ্টি করল হুগলির রুরাল থানা দাদপুরে।
Related Articles
শেষ যাত্রায় মইদুল ইসলাম মিদ্যা।
বাঁকুড়া , ১৬ ফেব্রুয়ারি:- শেষ যাত্রায় বাম ছাত্র সংগঠনের কর্মী মইদুল ইসলাম মিদ্যা। বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে মৃত বাঁকুড়ার কোতুলপুরের এই ডিওয়াইএফআই কর্মীর তাঁর প্রিয় সংগঠনের পতাকা মোড়া মৃতদেহ চোরকোলা গ্রামে পৌঁছায় সোমবার গভীর রাতে। এলাকায় মৃতদেহ পৌঁছাতে সর্বস্তরের সাধারণ মানুষ ভিড় জমান তার বাড়িতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার ঐ […]
ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ রাজ্যের প্রতিটি সংশোধনাগারে।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আলিপুর জেলের অনুকরণে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি সংশোধনাগারের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন জেলে বন্দি থাকা বিপ্লবীদের জীবন কাহিনী, নানা নথিপত্র, দলিল দস্তাবেজ একত্রিত করে তা সংরক্ষণ করা হবে বলে রাজ্যের কারা দফতর সিদ্ধান্ত নিয়েছে। কারা দফতর সূত্রে জানা গেছে বিভিন্ন জেলে বিপ্লবীদের তালিকা খুঁজে বার করা হচ্ছে। তাঁদের […]
ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ , আরেক দফা সেন্টিনেল সার্ভের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার সংক্রমণে ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে রাজ্য সরকার আরেক দফা সেন্টিনেল সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওপর এই ধরনের সমীক্ষা চালানো হয়। করোনাকালে এর আগে রাজ্যে ৬ দফা এই ধরনের সমীক্ষা করা হয়েছে। সপ্তম দফায় দু’পর্যায়ে রাজ্যে সেন্টিনাল সার্ভে হবে বলে স্বাস্থ্য দপ্তর […]








