হাওড়া,৩ এপ্রিল:- রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন নভেল করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছেন। নতুন করে কোন মৃত্যুর খবর নেই । ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিলে আজকের দিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই ১২ জন মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। বেলেঘাটা আই ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকা করনা আক্রান্তের সকলেই ভাল আছেন বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন অন্য কোন কঠিন রোগ না থাকলে অধিকাংশ রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছেন। বিধি মেনে চললে এবং সামাজিক দূরত্ব বজায় রাখলে এই রোগের প্রকোপ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যে বর্তমানে ৫২ হাজারের বেশি লোক হোম কোয়ারান্টিনে রয়েছেন। তাদের অনেকেই এখন আশঙ্কামুক্ত। করোনা মোকাবিলায় রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করছে । কলকাতা উজেলার ৫৯ টি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষ ৬৭ হাজারের বেশি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট – পিপি ই, n 95 সহ সাত লক্ষ বিভিন্ন ধরনের মুখোশ এবং প্রায় ২৬ হাজার লিটার স্যানিটাইজার জেলাগুলিতে পাঠানো হয়েছে।
Related Articles
হাওড়া হাসপাতালে চাঙড় ভেঙে জখম ২।
হাওড়া, ১১ আগস্ট:- হাসপাতালে ছাদের চাঙড় ভেঙে জখম হলেন এক তরুণী ও তাঁর বৃদ্ধ বাবা। এরা সকলেই এক আত্মীয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন। মঙ্গলবার রাতের ওই ঘটনায় হাওড়া জেলা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের ওই হাসপাতালেই ইমারজেন্সি বিভাগে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ছাদের চাঙড় ভেঙে পড়ে যে অংশে সেখানে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন হাসপাতাল […]
আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল।
কলকাতা, ৯ জুন:- আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। চিঠি দিয়ে প্রতি জেলার প্রশাসনকে জানালেন অ্যাডিশনাল ডিজিপি (আইনশৃঙ্খলা)। পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নয়।তবে জরুরি কারণেই ছুটি বিবেচনা করা যেতে পারে, জানানো হয়েছে চিঠিতে। Post Views: 429
রথের বদলে মোটরগাড়িতে চেপে মাসির বাড়ি থেকে কোন্নগর বারো মন্দিরে ফিরলেন জগন্নাথ।
তরুণ মুখোপাধ্যায় , ২০ জুলাই:- করোনা আবহে কোন্নগর দ্বাদশ ঘাটের জগন্নাথদেব মঙ্গলবার উল্টোরথে সোজা রথ এর মত গাড়িতে করে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরলেন। গত ৫ বছর আগে কোন্নগর দ্বাদশ ঘাটে নুতন একটি জগন্নাথ দেবের মন্দির স্থাপন হয়েছে। তারপর থেকেই এখানকার রথযাত্রাকে ঘিরে কোন্নগর বাসীদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। রথযাত্রার দিন বহু মানুষ […]







