হুগলি,৩ এপ্রিল:- লকডাউনের জেরে রাজ্যে জুড়ে বন্ধ রক্তদান শিবির।ব্লাড ব্যাংক গুলোতে দ্যাখা দিয়েছে রক্তের চাহিদা।এই রক্তের চাহিদা দ্যাখা দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি থানায় শুরু হয়েছে রক্তদান শিবির।রক্ত দেবেন থানার প্রতিটি পুলিশ কর্মী। ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় রক্তদানের আয়োজন করেছে উত্তরপাড়া কেটিএস ক্লাবের সদস্যরা।আজ সকাল থেকেই চলছে রক্তদান শিবির।রক্ত দিতে আসা মানুষ গুলো ২ মিটার দূরে দূরে লাইনে দাঁড়িয়ে রক্তদান করেন।রক্তদান করেন প্রায় ৪০ জন।কেটিএস ক্লাবের সদস্য শুভদীপ মুখার্জি বলেন আজ যারা রক্ত দিতে পারবেন না তাঁরা প্রতিদিন আমাদের সাথে কলকাতায় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারবেন।তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।গরম কালে এমনিতেই রক্ত সঙ্কট দ্যাখা দেয়।আর এখন তো লকডাউন তাই আরো রক্তের চাহিদা দেখা দিয়েছে।তাই আমরা এগিয়ে এসেছি এই মহৎকাজে।
Related Articles
অবশেষে গঙ্গাসাগরে এসে পৌছালো ভারতীয় সেনাবাহিনীর নিথর দেহ।
দ:২৪পরগনা,৫ এপ্রিল:- সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হল সাগরের এক যুবকের। মৃত ভারতীয় সেনা দেবব্রত মাইতি (৩৬)। তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গা সাগর থানা এলাকার দক্ষিণ হারাধন পুরের বাসিন্দা ছিলেন।জানা যায়, উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩রা এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় […]
ভাঙা সেতুতে বিপজ্জনক যাতায়াত, অবিলম্বে সেতু নির্মাণের দাবি মন্তেশ্বরে।
পূর্ব বর্ধমান, ২৪ নভেম্বর:- এলাকার মানুষজনের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় মানুষজনের উদ্যোগে মন্তেশ্বর ব্লকে শুশুনিয়া অঞ্চলের পশ্চিম মামুদপুর এলাকায় প্রায় ত্রিশ বছর আগে খড়ি নদীর উপর নির্মিত হয়েছিল কাঠের সেতু। বিগত বারো বছর ধরে সেতুটি বেহাল অবস্থা। প্রতিবছরই বর্ষায় জলের চাপে ভেঙে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় মানুষজনের উদ্যোগে মেরামত করেই কোন রকমে যাতায়াত চলছিল। এ […]
এই প্রথম অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত কর্মচারীরা দিতে পারবেন ভোট।
কলকাতা , ২ মার্চ:- অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মচারীরা এবার থেকে নিজের ভোট দিতে পারবেন। এমনটাই জানালো নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মীরা নিজেদের অফিসের কাজের জন্য নিজেদের কেন্দ্রে ভোটের দিন ভোট দিতে পারতেন না। এবার থেকে তারা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল ভোট কর্মী ছাড়া […]









