সুদীপ দাস,৩ এপ্রিল:- শুক্রবার ধনেখালির এক তরুণের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে।দিন দশেক আগে দিল্লী থেকে ধনেখালির বাড়িতে ফেরেন।বুধবার অসুস্থ হয়ে পড়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তারপর থেকে তরুণ ইমামবাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। তরুণের মৃত্যুর ঘটনায় এ দিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা সদর হাসপাতা্লের ভূমিকায় প্রশ্ন তোলেন। সাংসদ বলেন, প্রথম দিনই যদি ওই তরুণ কে হাসপাতালে ভর্তি করা হত তাহলে তাঁর পরিবার কে এ দিন দেখতে হত না। আসলে রাজ্য সরকার মানুষ কে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বিজেপি সাংসদের বক্তব্যের বিরোধিতা করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন , দেশ কে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার। জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন,উনি সামাজিক মাধ্যমে এসব না ছড়িয়ে প্রসাসনিক স্তরে কথা বলতে পারতেন।আমরা ওনাকে নিয়ে ভাবছি না। জেলা প্রশাসন জানিয়েছে ধনেখালিতে মৃত তরুণের লালা রস পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। তবুও আগাম সতর্কতা হিসেবে আমরা এ দিন মৃতদেহ ছাড়িনি।তরুণের পরিবারকে ও সিঙ্গুরের কোয়ারান্টাটিন সেন্টারে রাখা হয়েছে।
Related Articles
দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের রক্তদান উৎসব শেওড়াফুলিতে।
হুগলি, ৪ ফেব্রুয়ারি:- রবিবার শেওড়াফুলি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নোনাডাঙার একটি আবাসনে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন দৃষ্টিহীন ও প্রতিবন্ধীরা। শুধু তাই নয় দক্ষতার সঙ্গে রক্তদান শিবির পরিচালনা ও করেন তাঁরা। রক্তদান শিবিরে হাজির হয়ে দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের উৎসাহিত করেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো ও মহন্মদ মঞ্জুর। রক্তদান শিবিরে হাজির হয়ে […]
চাঁপদানি পৌরসভার উদ্যোগে গঙ্গার পাশেই নবনির্মিত ঘরের উদ্বোধন পুরপ্রধানের।
প্রদীপ বসু, ২৮ অক্টোবর:- চাপদানি পৌরসভা সংলগ্ন গঙ্গার পাশে নবনির্মিত মুন্ডন ঘরের শুভ উদ্বোধন করলেন পৌর প্রধান সুরেশ মিশ্র। অনুষ্ঠানের প্রথমে উপস্থিত কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করা হয়। সমাজসেবী জিতেন্দ্র সিং এর উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেবী সিং। গঙ্গার তীরবর্তী অঞ্চলে এই এখানে এলাকার বহু মানুষ অন্তোষ্টিক্রিয়া করতে […]
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে গত ৩ দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বেলেঘাটা আইডি-তে বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ এবং সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধ মারা […]









