হুগলি , ৩০ মার্চ:- শাসন যে করে, সোহাগও সে করে। এই প্রবাদ বাক্যটি প্রমান করলেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা। গত কয়েকদিন ধরে লক ডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ট্রেন চলাচল। ফলে চরম বিপাকে কিডনির সমস্যায় আক্রান্ত সিঙ্গুর থানার বাসুবাটি এলাকার বাসিন্দা জামিনি রঞ্জন দাস কোলকাতায় যেতে পারছিলেন না ডায়োলসিস করাতে। এরপর সিঙ্গুর থানার শরণাপন্ন হয় জামিনি বাবুর পরিবার। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ এম্বুলেন্সের ব্যবস্থা করা হয় সিঙ্গুর থানার পক্ষ থেকে। এরপর জামিনি বাবুকে হাওড়া হাসপাতালে নিয়ে গিয়ে ডায়োলসিস করানো হয়। অপরদিকে নালিকুলের বাসিন্দা প্রশান্ত পাল ডায়োলসিস করাতে গিয়ে লক ডাউনের ফলে আটদিন ধরে আটকে পড়েছিল হাওড়া হাসপাতালে, এদিন সেই পরিবারকেও ফিরে আসে সিঙ্গুর থানার উদ্যোগে। স্বামীদের ডায়ালিসিস করাতে পেরে খুশি দুই পরিবার। তবে তাঁদের কাতর আর্জি, পরের সপ্তাহে যেন থানার বড়বাবু তাদের জন্য পুনরায় ডায়ালিসিসে পাঠানোর ব্যাবস্হা করে।
Related Articles
পুকুর থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ।
হাওড়া, ২ জুন:- পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হাওড়ার ডোমজুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাটলিয়ার ইঁটখোলা এলাকার একটি পুকুরে এদিন সকালে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন ওই ব্যক্তির মৃতদেহ ভাসছে পুকুরে। তাঁরাই ডোমজুড় থানার পুলিশকে খবর দেন। ডোমজুড় থানার পুলিশ এদিন ওই […]
আইপিএল এর সুরক্ষা খতিয়ে দেখতে দুবাই উড়ে গেলেন মহারাজ ।
স্পোর্টস ডেস্ক , ৯ সেপ্টেম্বর:- আর কয়েক দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। কড়া বায়ো-বাবলের মধ্যে থাকতে হচ্ছে দলগুলিকে। সুরক্ষার কোনও খামতি রাখেনি বিসিসিআই। কিন্তু তাও পুরো পরিস্থিতি সরেজমিনে দেখতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই বুধবার দুবাই উড়ে গেলেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিগোর […]
জেলেদের জালে আটকে যাওয়া মেছো বককে উদ্ধার চন্দনের।
হুগলি, ২৪ ডিসেম্বর:- শীতের সকাল আজ ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন একদম যবুথবু প্রকৃতি। এই শীতের সকালে ই নিজের পেটের তগিদে খাবার জোগাড় করতে এসে একটি মেছো বক আটকে যায় পাতা জালে। ছটফট করতে থাকে। তারপর খবর যায় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংয়ের কাছে। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন এবং এই শীতের সকালে নেমে পড়েন পুকুরের ঠান্ডা […]








