সুদীপ দাস , ২১ মার্চ:- করোনা আতঙ্কে দিশাহারা গোটা বিশ্ব। আমাদের দেশেও জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র করোনার জন্য বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে ভাষন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদ রদাস মোদী। সেই ভাষনেই তিনি আগামি রবিবার দিনটিকে “জনতা কার্ফু” হিসাবে ঘোষনা করেছেন। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর আবেদন জানিয়েছেন। সেই জনতা কার্ফু নিয়েই জনতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেরই বক্তব্য প্রধানমন্ত্রীর এই নির্দেশ করোনা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনতা কার্ফু ঠিকভাবে পালন করা হলে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে মানবসভ্যতা। আবার অনেকের বক্তব্য এভাবে একদিন বাইরে না বেড়িয়ে কি আর করোনাকে আটকানো যাবে? অন্যদিকে অনেকেই বলেন জনতা কার্ফুর ফলে এখন থেকে সবাই নিত্য সামগ্রী বাড়িতে তুলে নিচ্ছেন। মুদিখানার দোকানে লম্বা লাইন। আখেরে লাভবান হচ্ছে অনেক ব্যাবসায়ীরা। রবিবার ছুটির দিন এই কার্ফু জারি কেনো করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
Related Articles
সর্বনিম্ন স্কোর ! ধোনির ২০০ তম ম্যাচেও হার চেন্নাই এর
স্পোর্টস ডেস্ক , ২০ অক্টোবর:- এটা ছিল আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনির ২০০তম ম্যাচ। কিন্তু, ব্যাট হাতে বড় রান পাননি তিনি। ২৮ বলে ২৮ করে রান আউট হয়েছিলেন। চেন্নাইও হারল রাজস্থানের কাছে। আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তা দুর্গম হয়ে উঠল সিএসকে-র সামনে। বাকি ম্যাচগুলোর প্রতিটাতে জিতলে তাদের পয়েন্ট পৌঁছবে ১৪-তে। যা মোটেই প্লে-অফ নিশ্চিত করছে না। প্রথমার্ধে টস জিতে ব্যাট করতে নেমে ৫ […]
পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরানো হলো শিশির অধিকারীকে।
কলকাতা , ১৩ জানুয়ারি:- তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরানো হলো শিশির অধিকারীকে। তাঁর জায়গায় নতুন জেলা সভাপতি হয়েছেন সৌমেন মহাপাত্র। জেলায় তৃণমূলের চেয়ারম্যান পদে শুধু রাখা হয়েছে শিশিরকে। এদিন জেলা তৃণমূলের কোর কমিটি নতুন করে তৈরি করা হয়েছে। মঙ্গলবারই সরকারি পদ থেকে সরানো হয়েছিল শিশির অধিকারীকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন […]
খরদহ বিধানসভায় মনোনয়নপত্র দাখিল শোভনদেবের।
ব্যারাকপুর, ৭ অক্টোবর:- ব্যারাকপুর প্রশাসনিক ভবন মনোনয়নপত্র দাখিল করলেন খড়দহ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী বলেন বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলার একমাত্র নেত্রী যিনি বাংলার সব রকম সমস্যার ও মানুষের কথা ভাবেন খড়দহের আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও গতি আনতেও খড়দহের সার্বিক উন্নয়নের […]







