সুদীপ দাস , ২১ মার্চ:- মেডিকেল স্টোর থেকে শুরু করে অনলাইন ইকমার্স সাইট, মুখ ঢাকার N95 মাস্ক বা সাধারণ সার্জিক্যাল মাস্ক,সবের দামই আকাশ ছোঁয়া। তার সাথে রয়েছে পর্যাপ্ত যোগানের সমস্যা এবং কালোবাজারি। মানুষের এই সমস্যার কথা ভেবে এগিয়ে এসেছে হুগলির চকবাজারের জনা সাতেক উদ্যমী যুবক, কিভাবে সামান্য ২ টাকা খরচ টিস্যু পেপার দিয়ে নিজেই বাড়িতে মাস্ক তৈরি করা সম্ভব তারই প্রশিক্ষণ ও সাথে ২০০-৩০০ মাস্ক ফ্রী তে বিলি করছে তারা নিজের এলাকায়। তাদের মতে আজকের দিনে মানুষের যে নূন্যতম রোজগার তাতে সবার পক্ষে ঢের দাম দিয়ে মাস্ক কেনা সম্ভব নয় আবার বাজারে বিভিন্ন রখম মাস্ক যা হয়তো ব্যাবহারের উপযুক্ত নয় তাও বিক্রি হচ্ছে, এইসব দিক ভেবেই তারা মানুষের সচেতনতার কথা ভেবেই এটি শুরু করেছে। ফ্রীতে মাস্ক ও অতি সহজে মাস্ক বানানোর প্রশিক্ষণ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
Related Articles
মাধ্যমিকে সপ্তম হাওড়ার বাগনানের অনুস্মিতা।
হাওড়া, ১৯ মে:- মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে হাওড়ার বাগনান আদর্শ গার্লস হাইস্কুলের ছাত্রী অনুস্মিতা সাঁতরা। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। তার পরিবারে এখন রীতিমতো উৎসবের আমেজ। গ্রামের মেয়ের এই সাফল্যের খুশি তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনুস্মিতা জানায়, সে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা নিয়মিত পড়াশোনা করত। তবে মাধ্যমিকের আগে একমাস আরো অনেক বেশি […]
আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে হেনস্থার অভিযোগে কমিশনে অভিযোগ দায়ের।
হুগলি , ৬ এপ্রিল:- হুগলির আরামবাগে প্রার্থী সুজাতা মন্ডল খাঁয়ের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ইমেইল মারফত দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কমিশনের কাছে […]
শ্যামনগরে বধূ খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম ও শ্বশুর বাড়ির সম্পত্তি নেবার চেষ্টা, দাবি মৃতার পরিজনদের।
উঃ২৪পরগনা, ২ ডিসেম্বর:- জগদ্দল থানার শ্যামনগর শান্তিগড়ে বধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের ঘটনায় পুলিশের জালে স্বামী আবীর পুরকাইত ও শ্বাশুড়ি সবিতা পুরকাইত। অভিযোগ, বুধবার দুপুরে প্রিয়াঙ্কা পুরকাইত (৩৩) ওরফে পিউকে খুন করে জলের ট্যাঙ্কের রিজারভারের মধ্যে ঢুকিয়ে দেয় তাঁর স্বামী আবীর। অভিযুক্ত আবীর ইছাপুর মেটাল এন্ড স্টিল কারখানার কর্মী। মৃতার পরিজনদের অভিযোগ, অফিস […]








