হুগলি,১৮ মার্চ :- করোনা আতঙ্কে মাস্কের চাহিদা তুঙ্গে। দেখা মিলছে না ভাইরাস নিরোধক এন ৯৫ মাস্ক। সাধারন মাস্কেরও চাহিদা তুঙ্গে। মাস্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক কালোবাজারি। মাস্কের জোগান বাড়াতে এবার দর্জির দোকানগুলিতেও এবার অর্ডার আসছে। রেডিমেডের যুগে এমনিতেই পুজোর সময় ছাড়া টেলারিং-এর দোকান গুলি মাছি মারে। তাই আপাতত জামা কাপড় তৈরীর পাট চুকিয়ে মাস্ক তৈরীতে নেমেছেন শ্রীরামপুর স্টেশন এলাকার টেলারিং ব্যাবসায়ী গুলাম রাব্বানি আনসারি। দিনরাত এক করে তাঁর দোকানে চলছে মাস্ক তৈরীর কাজ। পুজোর সময়ের মত কারিগরের সংখ্যাও বাড়িয়েছেন গুলাম সাহেব। প্রায় দশজন কর্মী এখন নাওয়া-খাওয়া ভূলে মাস্ক তৈরী করছেন। ধুলো-বালি থেকে বাঁচতে এসময়ে আপাতত পর্দার আড়ালে থাকা সেলাই মেশিনগুলির খটখট শব্দে চলতে শুরু করেছে। গুলাম সাহেব বলেন বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ মাস্কের অর্ডার আসছে তাই জামা-প্যান্ট তৈরীর পাট গুটিয়ে দিনরাত এক করে মাস্ক তৈরী করে চলেছি।
Related Articles
ফের চুরি চুঁচুড়া থানা এলাকায়।
সুদীপ দাস, ২২ জানুয়ারি:- ফের চুরি চুঁচুড়া থানা এলাকায়। এবারে চুরির ঘটনা চুঁচুড়ার চকবাজারে। চকবাজারে কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনেই একটি লটারির দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো। দোকান মালিক সেখ রাজু বলেন তিনি লটারির পাশাপাশি ওই দোকানে মুরগির মাংস বিক্রি করতেন। শনিবার সকালে দোকানে এসে দেখেন দোকানে তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন ৫হাজার টাকা সহ নগদের […]
ভয় দেখিয়ে সহবাস করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে , গ্রেফতার অভিযুক্ত।
হুগলি , ২৪ ডিসেম্বর:- ভয় দেখিয়ে সহবাস করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক আব্দুল রহিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি পান্ডুয়ার সিমলাগর এলাকায়। মহিলার স্বামীর অভিযোগ, স্ত্রী স্নান করার কিছু দৃশ্য ছবি তুলে দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখায় ঐ যুবক।তারপর থেকে বেশ কয়েকবার সহবাস করে বলে অভিযোগ স্বামীর। বুধবার ঘটনার কথা জানাজানি হতেই তার […]
চলতি বছরে আইলিগের আসর বসবে কলকাতাতেই।
স্পোর্টস ডেস্ক, ২২ জুলাই:- ২০২০-২১ আইলিগের আসর বসবে ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেই। তবে ফুটবল প্রেমীদের জন্য সেটা বোধ হয় সুখবর না বলাই ভালো। কারণ মাঠে উপস্থিত থেকে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন তাঁরা। তবে আইলিগ যে কলকাতার মাটিতে হচ্ছে সে ব্যাপারে লিগ কমিটির বৈঠকের পর সিলমোহর দিল AIFF। আপাতত অপেক্ষা রাজ্য সরকারের ছাড়পত্রের। AIFF […]







