অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ ফেব্রুয়ারি:- ট্রাউ এফসিকে হারিয়ে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। মুম্বইতে গিয়ে অ্যারোজকে হারিয়ে জয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের ধারা বজায় রাখল লাল-হলুদ ব্রিগেড। এবার মণিপুরে গিয়ে পিছিয়ে পড়েও ট্রাউ এফসিকে হারাল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে লিগ টেবিলে চার নম্বরে উঠে এল লাল-হলুদ। প্রথমার্ধের ১৮ মিনিটে প্রিন্সওয়েল এমেকার গোলে এগিয়ে যায় ট্রাউ এফসি । ৩০ মিনিটের পরিবর্তন করেন মারিও রিভেরা । ২৪ মিনিটে অধিনায়ক ডিকার পরিবর্তে নামেন ব্রেন্ডন এবং দ্বিতীয়ার্ধে শুরুতে ক্রোমার পরিবর্তে নামানো হয় ভিক্টর পিরেজ’কে। ভিক্টর নামতেই ছন্দে ফেরে ইস্টবেঙ্গলের মাঝমাঠ।৫২ মিনিটে মার্কোস এসপাদা’র পাস থেকে গোল করে যান তিনি । ৬৭ মিনিটের মাথায় ফের পেরেজ ম্যাজিক দেখা গেল। তাঁর ফ্রিকিক হেডে নামিয়ে দেন মার্কোস। সেই বলে হেড করে লাল-হলুদকে এগিয়ে দেন কাশিম আইদারা।কাশিমের গোলমুখী শট ট্রাউ-এর এক ডিফেন্ডারের হাতে লাগায় স্পট কিক থেকে স্কোর লাইন ৪-১ করেন মার্কোস। এদিনের জয়ের ফলে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের । টেবিলে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
Related Articles
অর্থাভাবে জাতীয় মিটে যাওয়া থমকে আছে কোন্নগরের অ্যাথলিট অভিজিতের ।
হুগলি,২৯ ডিসেম্বর:- ছোট থেকেই নিয়ম করে তিনি হাঁটতেন,দৌড়াতেন।স্কুলে তাঁর খেলাধুলার প্রতিভা দেখে মুগ্ধ ছিলেন তাঁর শিক্ষকরাও।বড় হয়ে ট্রাক এন্ড ফিল্ডে নাম করবেন,এই আশাতেই বিদ্যালয় স্তর থেকেই বিভিন্ন ইভেন্টে নাম দিতেন কোন্নগরের অভিজিৎ মুখোপাধ্যায়।সাইয়ের দুই কোচের তত্ত্বাবধানে শিখতেও থাকেন তিনি।দুই ভাইয়ের বড় অভিজিৎ যখন মাধ্যমিক দিচ্ছেন তখনই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা।সংসারের দায়িত্ব এসে পড়ে অভিজিতের […]
ভোট পরবর্তী হিংসা খানাকুলে , বিজেপির হাতে নিগৃহীত তৃণমূল কর্মী।
হুগলি , ১৬ এপ্রিল:-খানাকুল কিশোরপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য স্বপন বাবু বলেন বৃহস্পতিবার রাতে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পশ্চিম মেদিনীপুর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং বেধড়ক মারধোর করে বিভিন্ন রকম হাতিয়ার দিয়ে […]
দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে বিশেষ অভিযান, বৈদ্যবাটি পুর এলাকায়।
হুগলি, ২২ নভেম্বর:- দূষণমুক্ত পরিবেশের লক্ষ্যে বিশেষ অভিযান বৈদ্যবাটি পুর এলাকায়lকেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাথেই বৈদ্যবাটি পুরসভার যৌথ উদ্যোগে শেওড়াফুলি বাজার এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের খোঁজে বিশেষ অভিযান চলে। বেশ কয়েকজন দোকানদারের থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেমন বাজেয়াপ্ত করা হয় তেমনই দোকানে রাখার জন্য জরিমানা করা হয়। বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান […]







