হুগলি, ১৭ মার্চ :- ডানকুনিতে গোমূত্র বিক্রি করার অপরাধে মামুদ আলিকে গ্রেপ্তার করলো ডানকুনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মামুদকে প্ররোচনা দিয়ে এই কাজ করানো হয়েছে। যদিও ২৪ ঘন্টা যেতে না যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলো তার বক্তব্য। গোমূত্র নয় তিনি বাতাসার জল খাইয়েছিলেন বলে দাবি করেন , প্রয়োজনে তিনি তার প্রমাণও দেবেন বলেন। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে মামুদকে দিয়ে এই কাজ করিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল ডানকুনিতে করোনা ভাইরাস রোধ করতে গোমূত্র অনন্য ওষুধ এই প্রচার করে গোমূত্র ও গোবর বিক্রি করছিল মামুদ। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চিকিৎসক মহলে।
সমলোচনা করা হয়েছে করোনার আতঙ্কে আতঙ্কিত মানুষ এই সময় এইসব কুসংস্কার মানুষের সামনে প্রচার করায় । সেই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয় মামুদকে। তবে মামুদকে দিয়ে করা স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা ঘটলো সেই খোঁজ শুরু করেছে পুলিশ।সাংবাদিকদের ক্যামেরার সামনে মামুদ জানায় স্থানীয় এক পোর্টাল সংবাদ মাধ্যমের সাংবাদিক ও তার সাথে বৈদ্যুতিন মাধ্যমের এর সাংবাদিক তাকে প্ররোচনা দিয়ে এই কাজ করিয়েছে। বিজেপির পক্ষ থেকে জানিয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে।আজ মামুদকে শ্রীরামপুর আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত দেয় বিচারক।Related Articles
ইউক্রেনে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের দ্রুত ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ঠিক কতজন সেখানে আটকে আছেন সে বিষয়ে জেলা স্তর থেকে দ্রুত তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিদেশ মন্ত্রকের সঙ্গেও এপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের অন্তত ১২ জন পড়ুয়া সহ প্রায় […]
আবারও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ।
হাওড়া, ২১ জানুয়ারি:- আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর পড়লো। এবার ডালখোলা স্টেশনের কাছে ডাউন নিউ জলপাইগুড়ি -হাওড়া বন্দে ভারতের সি-৬ কামরায় পাথরের আঘাতে ভাঙলো জানালার কাঁচ। আতঙ্কিত যাত্রীরা ট্রেনেই এফআইআর লঞ্চ করেন। এদিন বিকেল প্রায় চারটে ২৫ মিনিট নাগাদ ডালখোলা স্টেশন ছাড়ার পরেই এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। রাতে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছালে […]
বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলার অভিযোগে হুগলিতে গ্রেপ্তার ১৩।
হুগলি, ২ নভেম্বর:- বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলার অভিযোগে গ্রফতার করা হল তেরোজনকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুটি নৌকা ও দুটি পিকআপ ভ্যান। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মগরা থানার ত্রিবেণী বালি ঘাটে। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে চারজন বাঁশবেড়িয়ার বাসিন্দা। বাকিরা নদীয়ার কল্যাণীর বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার […]









