হুগলি, ১৭ মার্চ :- করোনা ভাইরাস আতঙ্কের জেরে তারকেশ্বরের গাজন মেলা বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্য স্বপন সামন্ত একথা জানিয়েছেন। রাজ্য সরকার বিভিন্ন জায়গায় জমায়েতের উপর যে বিধিনিষেধ আরোপ করেছেন তা নিয়ে চেয়ারম্যান তারকেশ্বর মঠের সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজের সাথে ফোনে কথা বলেন। চেয়ারম্যানকে ফোনে তিনি চৈত্রের গাজন মেলা আপতত বন্ধ রাখার সিন্ধান্ত জানিয়েছেন বলে জানান চেয়ারম্যান স্বপন সামন্ত। । আগামী কাল মঠের সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ এর সাথে আলোচনা করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।
Related Articles
ইন্ডিয়া জোটের সবাইকে বলব গয়ায় গিয়ে শেষ কাজটা করে আসতে, হাওড়ায় মন্তব্য শুভেন্দুর।
হাওড়া, ৫ ডিসেম্বর:- ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডিয়া জোটের সবাইকে বলব গয়ায় গিয়ে এবার শেষ কাজটা করে আসতে। মঙ্গলবার সকালে হাওড়ায় দলের এক প্রশিক্ষণ শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিন রাজ্যের ভোটের ফলাফলে যে ঝড় এসেছে তাতেই ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। এদিন শুভেন্দু […]
কোন্নগরে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার প্রোমোটার।
হুগলি, ২৫ জুলাই:- বেআইনি নির্মান নিয়ে প্রতিবাদ করায় প্রতিবাদির বাড়িতে গিয়ে দলবল নিয়ে মারধর ও হুমকির অভিযোগ উঠল এক প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার কোন্নগরের ক্রাইপাড় রোডে। পুলিশ জানিয়েছে ধৃত প্রমোটারের নাম রাজু সিং চৌহান ও তার সঙ্গী সঞ্জীব দাস। ধৃতদের বাড়ি কোন্নগরের ক্রাইপাড় রোডে। বৃহস্পতিবার দুই অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের […]
নদীয়া জেলার বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নদীয়া , ১০ জুলাই:- গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের তরফে, যেখানে অতিমাত্রায় করোনা পজিটিভ ধরা পড়েছে সেখানে নতুনভাবে কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেইমতো নদীয়া জেলার বিভিন্ন এলাকায় কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া সেই তালিকায়। শুক্রবার হরিপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে এলেন শান্তিপুর ব্লকের বিডিও সুমন দেবনাথ এবং শান্তিপুর […]





