হাওড়া,১৪ মার্চ :- অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার হাওড়ার লিলুয়া থানা এলাকার একাধিক জায়গায় বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় বহু দেশি এবং নামী কোম্পানির মদ। পাশাপাশি মদ রাখার জায়গাগুলোও এদিন ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সঞ্জিত কর্মকার (৩৪) এবং সঞ্জয় সানা (২২)। ধৃত দুজনেই লিলুয়ার চামরাইলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে লিলুয়া থানা এলাকার কয়েকটি জায়গা থেকে অবৈধ মদ বিক্রির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান চালায় লিলুয়া থানার পুলিশ। প্রথমে জগদীশপুর ও চামরাইল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধ মদ রাখার একাধিক জায়গা ভেঙে দেওয়া হয়। ওইসব জায়গায় রাখা অবৈধ মদও নষ্ট করে দেওয়া হয়েছে বলে পু়লিশের দাবি। এরপর চামরাইল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অবৈধ মদ বিক্রির অভিযোগে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে। এর পাশাপাশি চুয়ান্ন বোতল দেশি এবং নামি-দামি কোম্পানির মদ বাজেয়াপ্ত করে পুলিশ। শনিবার এদের আদালতে পেশ করা হয়।
Related Articles
বালি থানা এলাকায় গঙ্গায় ডুবে নিখোঁজ মহিলা।
হাওড়া , ৫ ডিসেম্বর:- গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেলেন এক মহিলা। আজ শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। বালির ডিংসাইপাড়ার বাসিন্দা ওই মহিলার নাম সুনেত্রা গাঙ্গুলি ( ৪৪ )। বালি ব্রিজের সামনে পঞ্চাননতলা গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করতে এসে তিনি জলে তলিয়ে যান। গঙ্গায় তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। […]
রান্নার গ্যাস সিলিন্ডার বাস্ট করে বেশ কয়েকজন আহত ভদ্রেশ্বরে।
হুগলি , ২২ অক্টোবর:- রান্নার গ্যাস সিলিন্ডার বাস্ট করে বেশ কয়েকজন আহত হল। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার পাইকপাড়ায় ফিরোজ খান তার নিজের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার এ গ্যাস ভরার কাজ করত। আজ সকালে এই গ্যাস ভরতে গিয়ে বিকট আওয়াজ করে বাষ্ট করে সিলিন্ডার। এই ঘটনায় বাড়ির আসবাব পত্রের ক্ষতি হয়। আহতদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা […]
হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে মৎসজীবিদের মাছের চারা বিতরণ।
হুগলি,২ ডিসেম্বর:- রাজ্যে বড় সাইজ মাছের অধিক উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে মৎস্য জীবিদের মাছের চারা বিতরণ করা হচ্ছে। রাজ্য সরকারের “জল ধরো জল ভরো” প্রকল্পকে বাস্তয়াবিত করার লক্ষ্যে জেলা মৎস্য দফতরের ব্যাবস্হাপনায় মাছ চাষ প্রকল্প অধিগ্রহণ করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার […]









