হুগলি, ১২ মার্চ :- যে সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাদেরকে পুরসভায় প্রার্থী করা হলে দলের ক্ষতি হবে।বৃহস্পতিবার কোন্নগরে দলীয় কার্যালয়ে বাংলার গর্ব মমতা কর্মসূচি তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি বলেন, টিকিট দেওয়ার মালিক আমি নই। দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন।তবে আমরা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের প্রাধান্য দেব। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ও উত্তরপাড়া দুই পুরসভা তৃণমূলের দখলে থাকবে। বিজেপি লোকসভা ভোটে যে প্রতিশ্রুতি জনগন কে দিয়েছিল তার কোনটাই পালন করেনি।পুরভোটে মানুষ ভুল বুঝতে পেরে আমাদের ভোট দেবে।
Related Articles
বালি এলাকাতেও আজ থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ।
হাওড়া, ১ জুলাই:- বালি পুর এলাকাতেও আজ ১ জুলাই থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ। বালির বিভিন্ন বাজারে অভিযান চালালেন পুর আধিকারিকরা। আইন ভাঙলেই বিক্রেতা ক্রেতা উভয়ের থেকে নেওয়া হলো জরিমানা। ১লা জুলাই শুক্রবার সকাল থেকে হাওড়া বালি পুরসভা এলাকায় প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। বিক্রেতা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে ৫০০ […]
বালিগঞ্জের ফল নিয়ে কড়া প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের।
হাওড়া, ১৬ এপ্রিল:- বালিগঞ্জের ফল নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার হাওড়ায় তিনি বলেন, “দ্বিতীয় স্থানে থাকা সিপিএম অক্সিজেন পেল না তৃণমূল কষ্ট পেল তা সময় এলেই বুঝতে পারা যাবে।” পাশাপাশি, আসানসোলে অগ্নিমিত্রা পলের উপরে বোতল ছুঁড়ে মারা ও জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় অর্জুন বলন, এই ধরণের রেষারেষি না করলেই […]
কোন্নগরে ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে রক্তদান শিবির।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- কোন্নগর ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয়ে সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের হুগলি জেলার সভাপতি শুভদীপ মুখার্জি। এই দিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। একদিকে তিলোত্তমার বিচারের দাবিতে, গোটা রাজ্যের সমস্ত […]











