অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- চ্যাম্পিয়ন হয়ে আনন্দে গা ভাসাচ্ছেন না ভিকুনা । ভিকুনাকে কলকাতা ময়দান কী নামে ডাকতে পারে। ম্যাজিশিয়ান, প্রত্যাবর্তন কিং, স্বপের কাণ্ডারি। এমন অজস্র শব্দভান্ডারেও মোড়া যাবে না কিৱুকে। যেন চ্যাম্পিয়ন তো হওয়ারই কথা এতে এত বাড়তি আবেগ ঝরানোর কী আছে। ডুরান্ড হাতছাড়া হওয়ার পরও যেমন ভেঙে পড়েননি । চ্যাম্পিয়ন হয়ে যেন তেমন কোনো উচ্ছ্বাসা নেই। এমন সুন্দর সুইচ অফ ও সুইচ অন করা কোচ খুব কম দেখেছে কলকাতা ময়দান। শধু একবাব় ফুটবলারদের পাগলামোতে মাঠ ঘুরলেন কিৱু । মুখে একগাল হাসি নিয়ে বেশ এইটুকুই । সাংবাদিক সম্মেলনে এসেও কোনো চ্যাম্পিয়ন সুলভ মানসিকতা নেই। বরং এখনো জেতার তাগিদ। কিৱু তার সাফল্যের মন্ত্র হিসেবে বলেন, যখন খারাপ সময় যাচ্ছিল তখন বলেছিলাম আস্থা হারিও না।
আমরা ঠিক ঘুরে দাঁড়াব। আর যখন জিতছিলাম তখন ছেলেদের বলেছিলাম ম্যাচ বাই ম্যাচ ধরে এগিযে যাও। চ্যাম্পিয়ন হতে হবে এমন মানসিকতা রেখো না। এই জয় টিমের জয়। পরের ম্যাচ ডার্বি। সেই ব্যাপারে এই মৃদুভাসী স্প্যানিশ কোচের মন্তব্য, ডার্বি তো আবেগের ম্যাচ গুরুত্বপূর্ণ বটেই। তবে শধু ডার্বি কেন বাকি প্রত্যেকটা ম্যাচই আমরা জিততে চাই। দলকে সেকথা বলেছি। সেরা ফুটবলটা খেলার কথা। পাপা দিওয়ারা আসায় কি বাড়তি সুবিধা হল ? সেবিষযে কিৱু বলেন, চামারোর ফর্ম খারাপ হয়ে গিয়েছিলো। তাই ওকে এনেছিলাম। প্রথমে গোল না পেলেও আমার ভরসা ওর ওপর প্রথম থেকেই ছিল। কলকাতা নিয়ে কিৱু আবেগতারিত। তিনি বলেন, অনেক জায়গায় কাজ করেছি। কলকাতার মতো এত সাপোর্ট সমর্থকদের ভালোবাসা আগে কোথাও আমি পাইনি। তবে পরেরবার এটিকে মোহনবাগানের সংযুক্তিকরণে আইএসএল খেলবে বাগান। কোচ হাবাস ও সহকারী কোচ সঞ্জয় সেনের দুজনেরই চুক্তি বাড়ানো হয়েছে। ফলে এই স্প্যানিশ কোচের যুক্ত থাকার সম্ভবনা প্রায় নেই। বাগান সচিব দেবাশিস দত্তকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, দেখা যাক কী করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নেব। এমন কোচ পাওয়া সত্যিই ভাগ্যেব় ব্যাপার। শধু এমন কোচ নয় এমন দল অতীতে এসেছে কিনা আমার মনে পড়ছে না।Related Articles
ক্রিস্টমাস ও নিউ ইয়ারের আগে হাওড়ায় নাকা চেকিং, ড্রোনেও চলবে নজরদারি।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- ক্রিস্টমাস ও নিউ ইয়ারের আগে হাওড়ায় নাকা চেকিং চালাবে পুলিশ। মদ্যপ অবস্থায় বা বিপদজনকভাবে গাড়ি চালালেও এবার নেওয়া হবে কড়া ব্যবস্থা। ড্রোনেও চলবে নজরদারি। জানালেন পুলিশ কমিশনার। রবিবার ২৫শে ডিসেম্বর বড়দিন। এরপরই রয়েছে ৩১শের বর্ষবরণ। এবং পরদিন ১লা জানুয়ারি ইংরেজি নিউ ইয়ার। এই উৎসবের সময়ে অনেকেই উশৃংখলভাবে গাড়ি চালান। ট্রাফিক আইন ভাঙেন। […]
দশমীর রাতে শিবপুর ব্যাতাইতলায় মদের আসরে গন্ডগোল। জখম ২।
হাওড়া, ১৬ অক্টোবর:- শুক্রবার দশমীর রাতে মদের আসরে গন্ডগোল। ধারাল অস্ত্রের কোপে আহত এক। পাল্টা হামলায় আহত হন অভিযুক্তও। দুজনেই ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হাওড়ার ব্যাতাইতলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এক বাস ড্রাইভারকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে এলাকারই এক দুষ্কৃতী আলি হোসেন ওরফে ঝোলা’র বিরুদ্ধে। জানা গেছে, এদিন শালিমার তিন […]
হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা।
হাওড়া, ২৬ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত ৩২তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হলো। ২৬ জানুয়ারি মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গণে এই বইমেলার শুভ সূচনা হয়। বইমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এ বছরে মেলার থিম ‘ভারতের সংবিধান, […]








