হুগলি,৫ মার্চ:- প্রযোজক রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করানোর নামে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল প্রতারক। কলিকাতার মধ্যমগ্রাম থানার দোলতলার বাসিন্দা অর্পিতা দাস ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় ভুয়ো রাজ চক্রবর্তীর সঙ্গে। বেশ কিছুদিন ধরেই চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ হচ্ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে।এবং সেখান থেকেই অর্পিতার মেয়েকে সিনেমায় অভিনয় করানোর টোপ দেয় রাজ চক্রবর্তী। কিন্তু তার জন্য 55 হাজার টাকা দিতে হবে সুমন বাবু নামে চুচুড়ার পুলিশ লাইনের অফিসারের হাতে। আজ সেই টাকা পুলিস লাইনের উল্টোদিকে অবস্থিত চুঁচুড়া আদালতের বারান্দায় এসে ভুয়ো সুমন বাবুর হাতে তুলে দেয় অর্পিতা দেবী। কিন্তু কোন কারণে একটু অন্যমনস্ক হওয়াতেই বেপাত্তা হয়ে যায় সুমন বাবু। সঙ্গে সঙ্গে অর্পিতা দেবী ফোন করেন সুমন বাবু ও রাজ চক্রবর্তীকে কিন্তু সকলেরই তখন ফোন বন্ধ। এরপর চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন অর্পিতা দেবী। যদিও ঘটনা জানাজানি হতেই আদালতের আইনজীবী সহ পুলিস লাইনের পুলিশের চোখ কপালে উঠেছে।
Related Articles
কোন মহিলাকে নিয়ে মিম হলে ব্যক্তিগত আমার ভালো লাগেনা-লকেট।
হুগলি, ১৪ এপ্রিল:- রচনা আমার বন্ধু ওকে নিয়ে মিম হতে দেখে খারাপ লাগে। তবে বিষয়টাকে হালকা ভাবে নেওয়াই ভালো।মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় বিরোধী রাজনীতিক নন তবে তিনি লড়াই করেছেন তারমত আর কেউ আসেনি। শনিবার সন্ধায় সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপচারিতা বললেন লকেট চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়ের বন্ধু সিনেমা জগতের সতীর্থ। এক সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। […]
আশঙ্কাই সত্যি হলো , সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুললো গোন্দোলপাড়া জুট মিলে।
সুদীপ দাস, ৫ জুলাই:- আশঙ্কাই সত্যি হলো। ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিল গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে। আর লরি […]
রাহুলের বিস্ফোরক ব্যাটিং এর সামনে উড়ে গেল আরসিবি , লজ্জার হার বিরাটদের।
স্পোর্টস ডেস্ক , ২৫ সেপ্টেম্বর:- একদিকে অধিনায়ক কেএল রাহুল এর রাজকীয় ইনিংস। আর অন্যদিকে বিরাট এর দলের লজ্জার ব্যাটিং। সব মিলে তাসের ঘরের মতো সহজেই ধরাশায়ী হয়ে গেল কোহলি অ্যান্ড কোম্পানি। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯৭ রানে জয় ছিনিয়ে নিয়ে ২ পয়েন্ট তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন নিজেকে দলের যোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ […]







