হুগলি,৫ মার্চ:- তৃণমূলের পাশপাশি পিছিয়ে নেই বিজেপিও। ভোটের দিনক্ষন কিংবা প্রার্থীদের নাম ঘোষনার আগেই দেওয়াল লেখা শুরু দিলো ভারতীয় জনতা পার্টি। হুগলি-চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি পৌরসভা ভোটের দেওয়াল লেখা শুরু করে দিলো। বিজেপির বক্তব্য আগে-পিছের ব্যাপার নয়, আমরা দেখলাম চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বেছে বেছে আমাদের দেওয়াল গুলোকে দখল করছে। তাই আমরা প্রার্থীর নাম ছাড়া দেওয়াল লিখে আমাদের দেওয়াল গুলোকে সুরক্ষিত করছি। তবে এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ দেওয়াল তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কারোর সম্পত্তি নয়। দেওয়াল ব্যাক্তি মালিকানার সম্পত্তি। নিয়ম অনুযায়ী দেওয়ালে লিখতে গেলে মালিকের অনুমতি লাগে। আমরা সেই অনুমতি নিয়েই দেওয়াল লিখছি।
Related Articles
ফেডারেশনের চিঠিতে চাপে লাল-হলুদ।
স্পোর্টস ডেস্ক, ১৫ জুলাই:- শতবর্ষের ইস্টবেঙ্গলে সমস্যা যেন পিছু ছাড়ছে না। একদিকে ইস্টবেঙ্গলে যে টাকা ইনভেস্ট করতে চায় না, তা মঙ্গলবারই স্পষ্ট জানিয়েছে বেঙ্গালুরু এফসি। ফলে লাল-হলুদের আইএসএল খেলার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত। তার উপরে ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় বসার জন্য, ২৩ জুলাই পর্যন্ত সময় দিয়ে ইস্টবেঙ্গল সহ আইলিগ, আইএসএলের সব ক্লাবকে চিঠি দিল ভারতীয় ফুটবল ফেডারেশন। […]
ভুয়ো ভোটার ধরতে মরিয়া তৃণমূল, শেওড়াফুলিতে সাংবাদিক সম্মেলনে বার্তা তৃণমূলের।
হুগলি, ১৭ এপ্রিল:- দিল্লি এবং মহারাষ্ট এবং রাজস্থানে ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচন বৈতরণী পার হয়েছে,পশ্চিমবঙ্গ কিন্তু সেটা হবে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে এই ষড়যন্ত্রটা ধরে ফেলেছে এবং আমাদের সমস্ত কর্মীকে নির্দেশ দিয়েছেন যেকোনো মূল্যে ভুয়ো ভোটারদের ধরতে হবে। সেইমতো ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করে দেখতে পাচ্ছি হাজার হাজার এই ধরনের […]
শীঘ্রই চালু হতে চলেছে ই-পাসপোর্ট ব্যবস্থা।
কলকাতা ৪ মে:- সারাদেশের পাশাপাশি এই রাজ্যেও খুব তাড়াতাড়ি ই-পাসপোর্ট ব্যবস্থা চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গ সিকিম ত্রিপুরা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অধিকর্তা আশিস মিদ্ধ্যা জানিয়েছেন, ২০০৮ সালে পাইলট প্রজেক্ট এর আওতায় কিছু সংখ্যক ই পাসপোর্ট জারি করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ওই প্রকল্প গতি পায়নি। সাম্প্রতিকালে আধুনিক পরিকাঠামো এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে […]










