মালদা,৫ মার্চ:- মালদায় আদিবাসীদের গণবিহাহের আসরে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বাজনার তালে খানিক নেচেও নিলেন। বৃহস্পতিবার মালদার গাজলে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের আওতায় এক গণবিবাহের আয়োজন করেছিল জেলা প্রশাসন। সেখানে ৩০০ জোড়া আদিবাসী ছেলে-মেয়ের বিয়ে হল। অনুষ্ঠানে অভিভাবকের মতোই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এরপর অনুষ্ঠানের একফাঁকে আদিবাসী নৃত্যের তালে পা মিলিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি নিজেই সেই গাজোলে গিয়ে সরকারি উদ্যোগে গণবিবাহের আসরে উপস্থিত থাকলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকে গাজোল দিয়ে শুরু করলাম। গাজোলে এখানে ৩০০ পরিবার সামিল হচ্ছে। আগামী মাসে চা বাগানে আরেকটা করব। আদিবাসী অধ্যুষিত জেলায় জেলায় আমরা গণবিবাহের আয়োজন করব। যদি ১০ হাজার মেয়েকে বিয়ে দিতে হয় তাই দেব’।
Related Articles
শুক্রবার গঙ্গায় বান আসতে চলেছে , আগাম সতর্কতা হুগলী-চুঁচুড়া পৌরসভার।
সুদীপ দাস , ৯ জুন:- ইয়াসের পর প্রাকৃতিক বিপর্যয় যেন কোনভাবেই থামছে না। ইতিমধ্যেই প্রবল বজ্রাঘাতে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আর আগামি ১১ তারিখ গঙ্গায় বান আসতে চলেছে বলে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সেইমত গঙ্গা তীরবর্তী স্থানীয় প্রশাসনগুলি বানের হাত থেকে প্রান রক্ষায় তৎপর হয়েছে। হুগলী-চুঁচুড়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা গঙ্গা লাগোয়া। গঙ্গাপারে থাকা […]
ফাঁকা মন্দিরে ঢুকে চোর সন্দেহে পাকড়াও যুবক। করানো হলো ‘ওঠ-বোস’।
হাওড়া, ১ ডিসেম্বর:- কেউ না থাকার সুযোগ নিয়ে ফাঁকা মন্দিরে ঢুকে পড়ায় চোর সন্দেহে এক যুবককে হাতেনাতে ধরে ফেললেন সেখানকার পুরোহিত। শাস্তি হিসেবে ওই যুবককে কান ধরে ‘ওঠ-বোস’ করানো হয়। মোবাইলে সেই ঘটনা ক্যামেরাবন্দী করেন উপস্থিত জনতা। বুধবার দুপুরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ওই ঘটনা ঘটে। এদিন মন্দিরের পুরোহিত সেই সময়ে গঙ্গার ঘাটে ঠাকুরের বাসন ধুতে […]
কুয়াশা ঢাকা সকাল, দৃশ্যমানতা কম।
হুগলি, ২৩ জানুয়ারি:- ফেরি ঘাট বন্ধ।চুঁচুড়া নৈহাটি বড়মা লঞ্চ সার্ভিস বন্ধ। যাত্রীরা অপেক্ষায় কুয়াশা কাটলে লঞ্চ চালু হবার। ভোর পাঁচটায় চুঁচুড়া থেকে প্রথম লঞ্চ ছাড়ে সাধারন দিনে।কিন্তু আজ সারে আটটা বেজে গেলেও লঞ্চ চালু করা যায়নি। ফেরিঘাট কর্তৃপক্ষ জানান,যাত্রীদের সুরক্ষার কথা ভেবে লঞ্চ বন্ধ রাখা হয়।গঙ্গায় এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না।জেটিও দেখা যাচ্ছে না।ঝুঁকির […]








