অঞ্জন চট্টপাধ্যায়,১ মার্চ:- ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান। ডার্বি জয়ের আগেই হয়তো আই লীগে জয় নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। অন্তত ট্রাউ এফসি বিরুদ্ধে বাগান এর ৩-১ গোল এ জয়ের পর সেরকমই মনে হচ্ছে । এদিন খেলার শুরুতে তো মনে হচ্ছিলো হাফ ডজন গোল দিয়ে দেবে টীম বাগান। ম্যাচে ২২ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় ভিকুনারা। ম্যাচ এর ১৩ মিনিটে তুরশোনোভ কে ফাউল করে ট্রাউ। পেনাল্টি পেয়ে গোল করে মোহনবাগান এর গঞ্জালেজ । ২১ মিনিটে সাহিল এর সঙ্গে ওয়ান টু ওয়ান এ বিশ্বমানের গোল করেন বেইতিয়া। এর ঠিক এক মিনিট পর থ্রু বলে বাবাদিওরা গোল করেন। ৩২ মিনিট এ সানডে ট্রাউ এর হয়ে গোল এর খাতা খোলেন। তবে তারা আর ম্যাচ এ ফিরতে পারে নি। দ্বিতীয়ার্ধে এ পরীক্ষা নিরীক্ষা দিকে যান বাগান কোচ ।তবে গোল আর আসে নি। ১৪ ম্যাচ এ ৩৫ পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলো টীম বাগান।
Related Articles
বাড়ির ছাদ থেকে ফুল ছুঁড়ে পুলিশকে অভিনন্দন টিকিয়াপাড়ায়।
হাওড়া,৩ মে:- রবিবার হাওড়ার টিকিয়াপাড়ায় ছবিটা যেন ছিল ঠিক অন্যরকম। কদিন আগেই যেখানে পুলিশের উপর আক্রমণ হয়েছিল, সেখানেই এদিন ছিল উলট-পুরাণ। এলাকার মানুষ বাড়ির ছাদে, বারান্দায়, ব্যালকনিতে দাঁড়িয়ে পুলিশের গায়ে পুষ্পবৃষ্টি করলেন। পুলিশকে লক্ষ্য করে ফুল ছুঁড়ে পুলিশ কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করলেন তারা। এদিন ওই এলাকার শান্তি-কমিটি ও লকডাউন সোলজারদের নিয়ে এসিপি(সেণ্ট্রাল) অলোক […]
করোণা আক্রান্তদের মতই কন্টেনমেন্টে থাকাও মানুষরাও পুরভোটে অংশ নিতে পারবেন।
কলকাতা, ১২ জানুয়ারি:- আসন্ন পুরভোটে কোরোনা আক্রান্তদের মতোই ভোট দিতে পারবেন কন্টেনমেন্ট জোনের বাসিন্দারাও। তাঁদের ভোট দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগে কন্টেনমেন্ট জোনের ভোট দাতারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণের গতি প্রতিরোধ করতে জেলায় […]
কোচবিহারে ১ কোটির বেশি জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৯ পাচারকারী ।
কোচবিহার , ২২ সেপ্টেম্বর:- বড়সড় সাফল্য পেল পুলিশ ও এসএসবি। অসমে পাচার করার আগে জাল নোট ও সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৯ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় দুটি […]







