হুগলি,২৮ ফেব্রুয়ারি:- সোনার দোকানে ডাকাতি। দোকানের মালিক বাধা দেওয়ায় প্রথমে ধারালো অস্ত্রের কোপ ও পড়ে পেটে গুলি। আশঙ্কাজনক অবস্থায় দোকানের মালিক বিমল সাঁতরা কে হরিপাল গ্রামীণ হাসপাতালে ও পড়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিপাল থানায় প্যাঁটরা হাটতলা এলাকায়। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ সাত থেকে আট জনের ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে বোমাবাজি করতে করতে আর, কে, জুয়েলার্স দোকানে ঢোকে। শোকেস ও সিন্দুক থেকে ব্যাপক লুটপাট চালিয়ে পায়ে হেঁটে চলে যায়। পরে পুলিশ এসে দোকান থেকে গুলির খোলা উদ্ধার করে।
Related Articles
ব্যারাকপুরে বিজেপি নেতাকে খুনের প্রতিবাদে চলছে বনধ , মৃতের বাড়িতে কৈলাস , মুকুল। সিবিআই তদন্তের দাবী ।
উঃ২৪পরগনা , ৫ অক্টোবর:- রবিবার হাওড়ার এক দলীয় সভা ও মিছিলে গিয়েছিলেন পেশায় আইনজীবী ও বিজেপি–র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য মণীশ শুক্লা। সেখান থেকে এদিন সন্ধ্যায় ফিরে টিটাগড় থানার পাশে বিটি রোডের ওপর দলীয় কার্যালয়ে ঢুকছিলেন তিনি। এমন সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে […]
তুফানগঞ্জের বলরামপুর চৌপথিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
কোচবিহার , ২ ডিসেম্বর:- ফের সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৩১ নং জাতীয় সড়কের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি শাটার, একটি রাউন্ড লাইভ গোলাবারুদ সহ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির […]
মন্ত্রিসভার রদ বদলের পাশাপাশি সরকার পক্ষের বিধায়কদের আসন বদল করা হচ্ছে।
কলকাতা, ৬ আগস্ট:- রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় সরকারপক্ষের বিধায়কদের আসন বিন্যাস বদল করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্য প্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে […]







