হাওড়া,২৯ ফেব্রুয়ারি:- শনিবার সকালে হাওড়ার মল্লিক ফটকে জেলা সংশোধনাগারের ছাদে উঠে পড়ে এক বিচারাধীন বন্দি। দীর্ঘক্ষণের চেষ্টাতেও তাকে নামাতে হিমশিম খায় পুলিশ। ছুটে আসে দমকল। সে ছাদের উপর থেকে তার দাবি শোনার জন্য চেঁচাতে থাকে। সে বলতে থাকে দিদির কাছে সব সমস্যা সে শেয়ার করতে চায়। সে ১৫ বছর ধরে জেলে রয়েছে। সেখানে অনেক সমস্যা হচ্ছে। সে ছাদ থেকে জলের ট্যাঙ্ক তুলে নিচে ছোঁড়ার চেষ্টাও করে। এদিকে বিচারাধীন বন্দির এই আস্ফালন ও তান্ডবের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া জেলা সংশোধনাগারে। এদিন রক্ষীদের সদা জাগ্রত চোখকে ফাঁকি দিয়েই সংশোধনাগারের ছাদে উঠে পড়েন ওই বন্দি। জেল প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তিনি চিৎকার শুরু করেন। তিনি বলতে থাকেন জেলের মধ্যে অবাধে বিক্রি হচ্ছে গাঁজা মদ।
সব জেনেও চুপ কতৃপক্ষ। অথচ জেলের আচরণ বিধি মেনে যে সব বন্দিরা রয়েছে তাদেরকে সমস্থ রকমের সুযোগসুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বঞ্চনার স্বীকার হয়ে প্রতিবাদ করতেই তিনি এমন পদ্ধতি নিয়েছেন। এদিকে ওই বন্দিকে উদ্ধার করতে আনা হয়েছে দমকল। কিন্তু ওই বন্দি ছাদে উঠলেন কি ভাবে ? প্রশ্ন উঠেছে তা নিয়েও।প্রায় সাড়ে চার ঘন্টা পর ওই বিচারাধীন বন্দিকে ছাদ থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তার নাম মহঃ শোয়েব বলে জানা গেছে। সে একটি খুনের মামলায় অভিযুক্ত। সে তার দাবির কথা দিদির কাছে জানাতে চাইছিল। তাকে উদ্ধারের পর নির্দিষ্ট সেলে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক পরীক্ষাও করা হবে।Related Articles
রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ উঠল বাঁকুড়ার মেজিয়ায়।
বাঁকুড়া , ২২ জুলাই:- বাঁকুড়ার মেজিয়ায় রাসায়নিক সার আধার কার্ড ছাড়াই মিলছে। রাসায়নিক সারের কালোবাজারির রমরমিয়ে চলছে বাঁকুড়ার মেজিয়ায়। অভিযোগ হাতে পেয়ে কালোবাজারি রুখতে পুলিশ কে সাথে নিয়ে সারের দোকানগুলিতে হানা দিলেন ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরের আধিকারিক। স্থানীয় কৃষকদের অভিযোগ মেজিয়া এলাকার সবকটি রাসায়নিক সারের দোকানে থেকে রাসায়নিক সার কিনতে গেলে বস্তায় লেখা ন্যায্য দামের থেকে […]
আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করতে চলেছে সরকার।
কলকাতা, ২৮ অক্টোবর:- রাজ্যের আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। সোমবার যৌথ সাংবাদিক বৈঠক করে এদিন ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদের সভাপতি। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে পরীক্ষার সূচি দুই বোর্ডের তরফে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। […]
আইপিএল শুরুর আগেই ম্যাচ গড়াপেটা, নির্বাসিত দুই ক্রিকেটার।
স্পোর্টস ডেস্ক , ১৪ সেপ্টেম্বর:- শনিবার থেকে আমিরশাহিতে শুরু আইপিএল। করোনার ধাক্কায় এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে ক্রোড়পতি লিগের আসর। এদিকে আমিরশাহিতে আইপিএল শুরুর সপ্তাহ খানেক আগেই আমিরশাহির দুই ক্রিকেটারকে নির্বাসিত করল আইসিসি। আইসিসি-র দুর্নীতি দমন নীতি ভঙ্গের অভিযোগে আমিরশাহির ওই দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দুর্নীতি দমন বিধির […]







