হুগলি,১৮ ফেব্রুয়ারি:- হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত কাপাসডঙ্গা ৮নং ওয়ার্ডের সতীন সেন স্কুল সংলগ্ন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সাহাযার্থে সহায়তা কেন্দ্র স্থাপন করলো বিজেপির চুঁচুড়া শহরের নেতা কর্মীরা। এদিন সকাল ১১টা থেকেই শুরু হয়ে যায় এই পরিষেবা সকল ছাত্র ছাত্রীদের জল বাতাসা এবং তার সাথে তাদের অবিভাবকদের জন্য বসিবার ব্যাবস্থা সহ ফাস্ট ট্রেডেরও ব্যবস্থা করেছে বিজেপির নেতা কর্মীরা। এদিন বহু অবিভাবকরা বিশ্রামের জন্য এই বিজেপি কেন্দ্রটিকে বেছে নেয়। এবিষয়ে একজন পরিক্ষার্থী ছাত্রীর অভিভাবক বন্দনা ভট্টাচার্য বলেন আমরা খুব খুসি এই পরিষেবা প্রদান করায় এবং আমরা চাই সকল স্কুলের সামনেই যেনো এই রকম কেন্দ্র তৈরী করা হোক যাতে অবভাবকরা একটু বিশ্রাম নিতে পারে। এবিষয়ে চুঁচুড়া শহরের বিজেপি নেতা দেবায়ন মজুমদার বলেন আমাদের সাংসদ এবং জেলা সভাপতির আদেশ অনুষারে আমরা এই পরিষেবা কেন্দ্র তৈরী করছি এবং আমরা এতো পরিমান মানুষকে আমাদের যথা সাদ্ধ পরিষেবা প্রদান করতে পেরে খুব খুসি। আমরা চেষ্টা করবো সামনের দিন গুলিতে যেনো আরো উন্নত মানের পরিষেবা প্রদান করতে পারি।
Related Articles
রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও […]
মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাংস ও ডিমের উৎপাদন বেড়েছে বাংলায়।
কলকাতা, ১৭ নভেম্বর:- সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ে প্রাণিজ প্রোটিনের অপরিহার্যতার কথা দেশে-বিদেশে স্বীকৃত।এদেশের মানুষকে সুলভে প্রাণিজ পুষ্টির যোগান দিতে বড় ভূমিকা নিয়েছে পোল্ট্রি মুরগির মাংস এবং ডিম।বাংলার বুকে আমজনতার খাওয়ার জন্য পর্যাপ্ত মুরগির যোগান ছিল না বাম জমানায়। পরিবর্তনের পরে সেই ঘাটতি মেটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন গঠন করেন। এক […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক।
কলকাতা , ১৯ নভেম্বর:- অতিমারীর আবহে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর ভিড় কমাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ভিড় এড়িয়ে পুণ্যার্থীরা যাতে বাড়িতে বসেই পূণ্য সঞ্চয়ের সুযোগ পান সেজন্য অনলাইন মেলা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। নবান্নে আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক বৈঠক বসে। সেখানে ‘ই-গঙ্গাসাগর মেলা ২০২১ নামে একটি অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন […]









