উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- প্রশাসনের মানবিক মুখ হাসি ফোটালো ৩০ জন বহিরাগত শ্রমিকের মুখে। পেটের দায়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শ্রমিক রাজ্যের বিভিন্ন কারখানায় কাজে এসে লকডাউনে আটকে রয়েছেন। তাঁদের কাছে থাকা টাকা-পয়সাও শেষ হয়ে গিয়েছে। তাই দু’বেলা দু’মুঠো খাবারের কোনও সংস্থান করে উঠতে পারেননি অধিকাংশ শ্রমিক। নিজের এলাকায় ফিরতে চাইলেও লকডাউনের কারণে বাড়ি ফেরার উপায় নেই। এরকমই ৩০ জন বহিরাগত কারখানার শ্রমিক আটকে পড়েছেন বাগনান থানার বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এইসব শ্রমিকদের অধিকাংশই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। এঁদের অসহায়তার কথা ভেবে এগিয়ে এলেন বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস ও বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আশিক রহমান। তাঁরা আদর্শ বহুমুখী মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতির মাধ্যমে এই ৩০ জন বহিরাগত শ্রমিকের সারাদিনের খাওয়ার ব্যবস্থা করেছেন। তাঁদেরকে বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের একটি ভবনে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বলে বিডিও সত্যজিৎ বিশ্বাস জানিয়েছেন। প্রশাসনের এই মানবিক মুখ আরও ৩০ জন অসহায় শ্রমিকের মুখে হাসি ফুটিয়েছে।
Related Articles
২৩শে সেপ্টেম্বর থেকে রাজ্যে সব ধরনের পার্ক, ইকো পার্ক এবং চিড়িয়াখানা গুলি খুলে দেওয়া হবে।
কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- আনলক চার পর্বে সবকিছু স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে রাজ্যে সব ধরনের পার্ক, ইকো পার্ক এবং চিড়িয়াখানা গুলি খুলে দেওয়া হবে। বনদপ্তর এর অধীনে থাকা বিনোদন পার্কগুলিও ওইদিন থেকে খুলে দেওয়া হবে বলে বন মন্ত্রী রাজীব ব্যানার্জি আজ জানিয়েছেন। তবে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে কিছু বিধিনিষেধ জারি করা […]
তৃণমূল-বিজেপি কমবাইন্ড ফোর্স – মহঃ সেলিম।
সুদীপ দাস , ১৩ ফেব্রুয়ারি:- তৃণমূল-বিজেপি কমবাইন্ড ফোর্স। পুলিশের ক্ষেত্রে যেভাবে এক থানা থেকে আর এক থানায় বদলি হয়। তৃণমূল নেতারা সেভাবে বিজেপিতে বদলি হচ্ছে। শনিবার হুগলির পান্ডুয়ায় দলীয় কর্মসুচিতে এসে এমনই মন্তব্য করলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম। এদিন পান্ডুয়ার কলবাজার থেকে বামেদের ডাকা মহামিছিলে অংশগ্রহন করেন মহঃ সেলিম। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক আমজাদ […]
স্বামীর দুইবার বিয়ে প্রতিবাদ করতে গেলে এসিড হামলা শিকার স্ত্রী।
বীরভূম, ১০ নভেম্বর:- অভিযোগ বীরভূমের নানুর থানার বড়া-সাওতা গ্রাম পঞ্চায়েতের মান্দার গ্রামে ওই গৃহবধূ গুরুতর জখম অবস্থায় বোলপুর মহুকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাসিডের জেরে ওই মহিলার মুখ, হাত, পায়ের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে অ্যাসিড আক্রান্ত গৃহবধূর সঙ্গে কথা বলে পুলিশ। গৃহবধুর বয়ান অনুসারেই তদন্ত শুরু […]






