কলকাতা , ২৭ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। আজকের তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রবীণ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, সংশ্লিষ্ট বুথ এলাকার বাইরে বাসিন্দাদের বুথ এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এর ফলে রাজ্যের অবাধ ও শান্তিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রয়োজনে তৃণমূল রাষ্ট্রপতি দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। তবে মোটের উপর রাজ্যে ভোট ভালো হয়েছে বলে জানান তিনি। সুব্রত বলেন, যত বেশি ভোট পড়বে তত তাদের পক্ষে ভালো হবে।
Related Articles
শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর চুঁচুড়া সদর হাসপাতাল।
সুদীপ দাস, ১৩ আগস্ট:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হাসপাতালে। চুঁচুড়া সদর হাসপাতালের আইসিসিইউ-তে ভাঙচুর। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার খুশিগলির বাসিন্দা পেশায় আরপিএফ কর্মী নন্দকিশোর মন্ডলের ৬মাসের মেয়ে রিধিতার ঠান্ডা লাগায় আজ বেলা ১২টা নাগাদ শিশু বিভাগে ভর্তি করা হয়। অভিযোগ চিকিৎসক ভর্তির সময় একবার দেখেই চলে যায়। বিকেলের দিকে শিশুর শারিরিক অবস্থা ক্রমশ খারাপ […]
পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন ।
হুগলি , ১৭ জুন:- লক ডাউনে ভিন রাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার পর্যন্ত জেলা থেকে মোট ১২ হাজার ৮০৯ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও সাধারণ বাসিন্দা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২১ জন।তবে আশার কথা এই […]
কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা।
কলকাতা, ২ অক্টোবর:- শেষ বর্ষার টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা। আগামী কয়েকদিনও অনেক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। ফলে রাজ্যের ৭ জেলার পরিস্থিতি অবনতি ঘটতে পারে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি মোকাবিলায় ৭ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে […]










