হুগলি,৪ ফেব্রুয়ারি:- রাস্তায় নির্মীয়মান বাম্পার দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হুগলি- চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শ্যামসুন্দরপুর। অভিযোগ তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে চুঁচুড়া হসপিটালে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা যায় স্থানীয় মানুষের দেওয়া বাম্পার তৃণমলের বেশ কয়েকজন কর্মী ভাঙার চেষ্টা করছিল, সেইসময় বাধা দেয় বিজেপি কর্মীরা। তার থেকেই প্রথমে বচসা পরে হাতাহাতির পর্যায়ে যায় বিষয়টি।ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ ২ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলে তারা চুঁচুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
Related Articles
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়কের, হাওড়ায় ফ্রি টোটো’র ব্যবস্থা।
হাওড়া, ১৪ মার্চ:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়কের। যুব তৃণমূলের উদ্যোগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হাওড়ায় ফ্রি টোটো’র ব্যবস্থা। ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক আজ থেকে শুরু হচ্ছে। বেলুড় উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের সামনে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের এদিন শুভেচ্ছা জানান বিধায়ক ডা: রানা চ্যাটার্জী, যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক প্রমুখ। তৃণমূল […]
আগামী শিক্ষাবর্ষে কলেজ ও স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু ১লা জুলাই থেকে।
কলকাতা, ২ মে:- আগামী শিক্ষা বর্ষের জন্য কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া ১লা জুলাই থেকে শুরু হবে। কেন্দ্রীয় ভাবে না হলেও বিগত কয়েক বছরে মত এবারেও সর্বত্র ভর্তির যাবতীয় প্রক্রিয়া অনলাইনেই হবে বলে শিক্ষা দফতর জানিয়েছে। শুক্রবার রাজ্যের উচ্চশিক্ষা দফতরের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ই জুলাইয়ের মধ্যে নিজস্ব […]
অশরিরী ভুতের আবির্ভাব চুঁচুড়ায়।
হুগলী,১৩ ডিসেম্বর:- অশরীরি আত্মা! কথাটা শুনলে কেউ হেসে উড়িয়ে দেবে, আবার ভূত বিশ্বাসী মানুষদের শরীরে শিহরন বয়ে যাবে। কিন্তু আপনি ধরুন ভর সন্ধ্যায় বিদ্যুতের আলোময় নিজের বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়ে আছেন বন্ধুদের সাথে। হঠাৎ অন্ধকারের দিক থেকে একটা মানুষরূপী লাল আলোর ছটা আপনার দিকে এগিয়ে আসছে! কিছুক্ষনের মধ্যেই ব্যাস্ত রাস্তা দিয়ে যাতায়াতকারী যে কোন গাড়ি […]










