উঃ২৪পরগনা,৩ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে। এরাজ্যেও করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরালার এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে । রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত -বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোন নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে৷ কয়েক শো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সীমান্ত দিয়ে ৷ সূত্র মারফত জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোন স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি।
Related Articles
মণিমোহন পেলেন নতুন দায়িত্ব।
হাওড়া, ১১ নভেম্বর:- হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করার পর দলের কনভেনর হিসেবে নতুন দায়িত্বভার দেওয়া হলো মণিমোহন ভট্টাচার্যকে। তাঁকে হাওড়া জেলা সদরের কনভেনার করা হলো। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্ব একথা জানান। মণিমোহন ভট্টাচার্য বহুদিন ধরেই বিজেপিতে রয়েছেন। বিভিন্ন নির্বাচনে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে। গত বিধানসভা নির্বাচনে শিবপুর বিধানসভা কেন্দ্রের […]
হাওড়া পুরসভার সংশোধনী বিল আটকে থাকায় রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিধানসভার অধ্যক্ষের।
কলকাতা, ২৬ মে:- হাওড়া পুরসভা সংশোধনী বিল আটকে রাখা নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভুমিকায় পুনরায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভায় এক প্রশ্নের জবাবে আজ তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল বার বার বিধানসভায় আসেন। উনি এসে বলেন, কোনও বিল বাকি নেই। অথচ হাওড়া পুরসভার বিল এখনও আটকে রয়েছে। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।রাজ্যপালের সুপ্রিম […]
বিজেপির ফ্লেক্স ছিড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ জিরাটে।
হুগলি, ১৮ এপ্রিল:- হুগলির জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোরে বিজেপির কার্যালয়ের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ, মানেনি তৃনমূল। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির পার্টি অফিসের সামনে চালা ঘেরা ছিল ফ্লেক্স হোর্ডিং এ।নরেন্দ্র মোদি,জেপি নাড্ডা,সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী,হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ফ্লেক্স ছিল।সে সব ছিঁড়ে আগুন দিয়ে […]









