এই মুহূর্তে জেলা

কোচিং সেন্টারে আচমকাই বোমাবাজি, ঘটনাস্থলে পুলিশ।

 

হুগলি,২ ফেব্রুয়ারি:- রাতের অন্ধকারে একটি কোচিং সেন্টারে বোমাবাজি র ঘটনায় উত্তেজনা ছড়ালো শ্রীরামপুরের ২৩ নং ওয়ার্ডে। শ্রীরামপুরের খটির বাজারের বিধানপার্ক এলাকায় একটি কোচিং সেন্টার চালায় মুকেশ কুমার সিং, তিনি জানান শনিবার রাত সারে এগোরাটা নাগাদ  কে বা কারা আচমকাই তার নির্মিয়মান কোচিং সেন্টারে বোমাবাজি করে। অাচমকাই এই ঘটনায় হতচোকিত হয়ে যায় ঐ শিক্ষক সহ এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলেই পৌছায় শ্রীরামপুর থানার পুলিশ। তবে কি কারনে এই ঘটনা তার কারন অজানা ঐ শিক্ষকের। তার অনুমান নতুন করে সেন্টার তৈরী করার কারনে বোমাবাজি করে দুষ্কৃতিরা। তবে তিনি দাবি করেন এই বিষয়ে আগে তার কাছে কোনো ফোন আসেনি।তবে কি কারনে এই ঘটনা তার তদন্তে পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.