হুগলি,১ ফেব্রুয়ারি:- শুধু রাজ্যে নয়, সমগ্র দেশে যেভাবে নারী নিগ্রহ বাড়ছে, তাতে নারীশক্তি বাড়াতে ক্যারাটে শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সেকথা মাথায় রেখেই ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশে স্কুলে-স্কুলে মহিলাদের ক্যারাটে প্রশিক্ষন শিবির শুরু হয়েছে। রাজ্যে ক্যারাটের প্রশিক্ষন জোর দিয়েছে রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনও। এবারে ক্যারাটের শ্রেষ্ঠ স্বীকৃতি ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো হুগলীর রিষড়া বাগপাড়ায়। এই পরীক্ষায় পুরুষ-মহিলা মিলিয়ে রাজ্যের মোট ৯০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। ক্যারাটের প্রখ্যাত প্রশিক্ষক রঞ্জন মন্ডলের তত্ত্বাবধানে এই পরীক্ষা হয়। ৯০জন পরীক্ষার্থীদের মধ্যে এখানে মোট ৬জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে ব্ল্যাক বেল্ট লাভ করে।
Related Articles
মাঠ ফাঁকা , বাতিল শ্রীরামপুরের নাড্ডার সভা , অস্বস্তিতিতে বিজেপি নের্তৃত্বে।
হুগলি , ৫ এপ্রিল:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার শ্রীরামপুর স্টিডিয়াম মাঠে নির্বাচনী সভা করার কথা ছিলো। সভা শুরু হওয়ায় সময় দেওয়া হয়েছিলো সকাল সারে এগারোটায়। বিজেপি শ্রীরামপুর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় সবার শুরু হবে বারোটায়। মাঠে ছাউনি টাঙিয়ে প্রচুর চেয়ার পাতা হয় বিজেপি কর্মি সমর্থকদের জন্য। সবার শুরু হওয়ার সময় হয়ে […]
সরকারি জমি জবরদখল ও হকার উচ্ছেদ নিয়ে ফের বৃহস্পতিবার বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬জুন:- সরকারি জমির বেআইনি জবরদখল ও হকার উচ্ছেদ ইস্যু নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবারের পর ফের বৃহস্পতিবার ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা সহ একাধিক পুরসভা, জেলা প্রশাসন, পুলিসের পদস্থ কর্তাদের ওই বৈঠকে ডাকা হয়েছে। দুপুর ১২টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি দপ্তরের সচিব এবং পুলিস সুপারদেরও […]
সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়ার সিদ্ধান্ত -মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩ ডিসেম্বর:- রাজ্যের কোন উচ্চমাধ্যমিক পড়ুয়া যাতে অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত না হন নিশ্চিত করতে রাজ্য সরকার তাদের সকলকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬ টি মাদ্রাসার মোট সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে […]







