অঞ্জন চট্টোপাধ্যায়,৩০ জানুয়ারি:- চেন্নাই এক্সপ্রেস থামবে আশাবাদী ভিকুনা। গতবারের আই লীগের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। তবে সেবারের এক্সপ্রেস দল এবার মাল গাড়িতে নেমে এসেছে। আর গতবারের মালগাড়ি মোহনবাগান এবার ধীরে শুরু করলেও এক্সপ্রেস গতিতে এগোচ্ছে। বলা হচ্ছে এবার চ্যাম্পিয়নও হতে পারে টীম বাগান। তবে সামান্য কাঁটা রয়েছে টা হলো ডিফেন্স এ সাইরাস না থাকা। তার জায়গায় ডিফেন্স এ খেলবেন গঞ্জলেস। আক্রমণ এ বাবা ও বেইতিয়া থাকছেন। ফরোয়ার্ডদের গোল এ ফেরা স্বস্তি দিয়েছে স্পেনের কোচকে। বাবা দের গোল এ ফেরা নিয়ে তিনি জানান, ওদের ট্যালেন্ট নিয়ে আমার কখনো সংশয় ছিল না।
নিজের নামের প্রতি সুবিচার করেছে বাবা আসা করি পুরো লীগ এ আমাদের হয়ে গোল করবে। বাগান কোচ ভিকুনা বলেন , যারা আছে তারা যথেষ্ট ভালো ও যোগ্য। চেন্নাই কে তিনি বলেন, গতবার চ্যাম্পিয়ন দল এখন লীগ সবে মাঝ পথে তাই ওদের হালকাভাবে নি কি করে ।এই লীগে লড়াই হবে আমি বিশ্বাস করি। আর এই কথাও মানি কাশ্মীর, পাঞ্জাব থেকে যদি পয়েন্ট আনতে পারি চেন্নাই থেকে কেন পারবো না। দল তৈরী। আজ কের ম্যাচ এ আত্মতুষ্টি চান না তিনি। বাগান কোচ অতীত এ ফিরে গিয়ে বলেন, কলকাতা লীগে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় থেকেও মাঝপথে হারিয়ে যাই সেই জিনিসটা যাতে না হয় সেই কথা প্লেয়ারদের বলেছি। চেন্নাই সিটি কোচ নাবাস জানান, পেদ্রোমাঞ্জি সহ আমাদের বেশ কিছু ফুটবলার লীগ এর মাঝ পথে দল ছেলে চলে গেছিলো তাই আমরা পিছিয়ে পড়েছিলাম। দেখা যাক আমরা কতটা দূর এগোতে পারি। ইস্টবেঙ্গল আমাদের হারিয়ে দিয়ে গেছে খারাপ জায়গায় থেকে। মোহনবাগান আবার ভালো জায়গায় আছে এই দুই ক্লাব এর বিরুদ্ধে খেলে জয় পাওয়া সব সময় কঠিন।Related Articles
হাওড়ায় করোনা সংক্রামিত এলাকায় স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করল পুরসভা।
হাওড়া,১৭ এপ্রিল:- হাওড়া শহরে করোনা সংক্রমিত এলাকায় ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্প করে বাড়ি বাড়ি ঘুরে থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু করলেন পুরনিগমের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। বৃহস্পতিবার থেকেই এই মোবাইল স্ক্রিনিং শুরু হয়ে গেল। এদিন বিকেলে মধ্য হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ডের রাজবল্লভ সাহা লেন থেকে এই মোবাইল মেডিক্যাল ক্যাম্প কাজ আরম্ভ করে দিল। ওই এলাকায় গিয়ে স্বাস্থ্যকর্মী […]
ছোটবোন নন্দীগ্রামে অন্যায় হয়েছে, বড় বোনের কাছে চির ঋণী , জয়ের পর মমতা !
কলকাতা, ৩ অক্টোবর:- ২১ রাউন্ডের গণনা শেষে ৫৮ হাজার ৮৩২ ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হলেন মমতা ব্যানার্জি। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মমতা ব্যানার্জি। ২০১১ সালে ৫৪ হাজার ভোটে জিতেছিলেন আর এবার জিতলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হলেন তিনি। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন,‘ভবানীপুর সবাইকে জব্দ করে দিয়েছে। ভবানীপুর আমাকে আরও কাজ করার প্রেরণা […]
ভরা কোটালের বান দেখতে উৎসাহী মানুষের ভিড় হাওড়ায়।
হাওড়া, ২৬ জুন:- গঙ্গায় বড়ো বান আসার আগাম সতর্কতা ছিলই। গঙ্গা তীরবর্তী মানুষজনকে সতর্ক করা হয়েছিল প্রশাসনের তরফ থেকেও। শনিবার বেলা ১১-১০ মিনিট নাগাদ বান আছড়ে পড়ল গঙ্গার ঘাটে। এদিন বেলুড় জগন্নাথ ঘাটে ভরা কোটালের বান দেখতে ভীড় জমিয়েছিলেন বহু উৎসাহী মানুষ। বড়ো বান আছড়ে পড়ে গঙ্গার ঘাটে। গঙ্গার জলস্তর বেড়ে যায়। অনেকেই সেই দৃশ্য […]







