অঞ্জন চট্টোপাধ্যায়,৩০ জানুয়ারি:- চেন্নাই এক্সপ্রেস থামবে আশাবাদী ভিকুনা। গতবারের আই লীগের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। তবে সেবারের এক্সপ্রেস দল এবার মাল গাড়িতে নেমে এসেছে। আর গতবারের মালগাড়ি মোহনবাগান এবার ধীরে শুরু করলেও এক্সপ্রেস গতিতে এগোচ্ছে। বলা হচ্ছে এবার চ্যাম্পিয়নও হতে পারে টীম বাগান। তবে সামান্য কাঁটা রয়েছে টা হলো ডিফেন্স এ সাইরাস না থাকা। তার জায়গায় ডিফেন্স এ খেলবেন গঞ্জলেস। আক্রমণ এ বাবা ও বেইতিয়া থাকছেন। ফরোয়ার্ডদের গোল এ ফেরা স্বস্তি দিয়েছে স্পেনের কোচকে। বাবা দের গোল এ ফেরা নিয়ে তিনি জানান, ওদের ট্যালেন্ট নিয়ে আমার কখনো সংশয় ছিল না।
নিজের নামের প্রতি সুবিচার করেছে বাবা আসা করি পুরো লীগ এ আমাদের হয়ে গোল করবে। বাগান কোচ ভিকুনা বলেন , যারা আছে তারা যথেষ্ট ভালো ও যোগ্য। চেন্নাই কে তিনি বলেন, গতবার চ্যাম্পিয়ন দল এখন লীগ সবে মাঝ পথে তাই ওদের হালকাভাবে নি কি করে ।এই লীগে লড়াই হবে আমি বিশ্বাস করি। আর এই কথাও মানি কাশ্মীর, পাঞ্জাব থেকে যদি পয়েন্ট আনতে পারি চেন্নাই থেকে কেন পারবো না। দল তৈরী। আজ কের ম্যাচ এ আত্মতুষ্টি চান না তিনি। বাগান কোচ অতীত এ ফিরে গিয়ে বলেন, কলকাতা লীগে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় থেকেও মাঝপথে হারিয়ে যাই সেই জিনিসটা যাতে না হয় সেই কথা প্লেয়ারদের বলেছি। চেন্নাই সিটি কোচ নাবাস জানান, পেদ্রোমাঞ্জি সহ আমাদের বেশ কিছু ফুটবলার লীগ এর মাঝ পথে দল ছেলে চলে গেছিলো তাই আমরা পিছিয়ে পড়েছিলাম। দেখা যাক আমরা কতটা দূর এগোতে পারি। ইস্টবেঙ্গল আমাদের হারিয়ে দিয়ে গেছে খারাপ জায়গায় থেকে। মোহনবাগান আবার ভালো জায়গায় আছে এই দুই ক্লাব এর বিরুদ্ধে খেলে জয় পাওয়া সব সময় কঠিন।Related Articles
প্রতিমা ভাসানের পরেই জল থেকে কাঠামো তোলার কাজ করছে হাওড়া পুরসভা।
হাওড়া , ২৭ অক্টোবর:- সোমবার বিজয়া দশমী থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটে। কোভিড পরিস্থিতিতে এই বছর গঙ্গার পাশাপাশি বেশ কয়েকটি জলাশয় চিহ্নিত করা হয়েছে যেখানে প্রতিমা বিসর্জন হবে। ওইসব জলাশয়ের কাছাকাছি অস্থায়ীভাবে কাঠের ভ্যাট তৈরি করা হয়েছে। জলাশয় থেকে প্রতিমার কাঠামো ভ্যাটে ফেলা হবে। সেখান থেকে পরে সেই কাঠামো অন্যত্র সরিয়ে নিয়ে […]
রাজ্যে এখনই লোকাল ট্রেন চালুর সম্ভাবনা নেই , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ জুন:- রাজ্যে এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নে আজ সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে। তাই করো না আরো একটু না কমলে ট্রেন চালানো সম্ভব নয়।তবে তিনি দাবি করেন, ট্রেন বন্ধ থাকলেও পণ্য পরিবহণে সে […]
কই মাছ গলায় আটকে মৃত্যু হল এক যুবকের।
হুগলি, ২ আগস্ট:- পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক। বছর ছয়েক আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন। যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়। যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। সেই জলে […]









