হাওড়া,২৭ জানুয়ারি:- আগুন লেগে আতঙ্ক ছড়াল হাওড়ার একটি বেসরকারি মাধ্যম স্কুলে। সোমবার সকালে টিকিয়াপাড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন বেলিলিয়াস পার্কের কাছে ওই স্কুলের চারতলার সিঁড়ির পাশের একটি ঘর থেকে আগুনের ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। নারায়ণা স্কুলের পড়ুয়াদের বাইরে বের করে আনা হয়। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন সেখানে পৌঁছায়। আগুন দ্রুত আয়ত্বে আনা হয়। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। স্কুলের চারতলার যে ঘর থেকে ধোঁয়া বেরতে দেখা যায় সেখানে বাতিল জিনিসপত্র মজুত ছিল বলে জানা গেছে। এদিন স্কুলের তরফ থেকেই দমকলে খবর দেওয়া হয়। তবে কি থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। সকাল ১০-৪০ মিনিট নাগাদ আগুন লাগে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Related Articles
গোডাউনের শার্টার ভেঙে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ডোমজুড়ের বাঁকড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- ডোমজুড়ের বাঁকড়ায় গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ায় রবিবার রাতে গোডাউনের শার্টার ভেঙে দুঃসাহসিক ওই চুরির ঘটনা ঘটে। নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয় বলে গোডাউন মালিকের দাবি। গভীর রাতে গোডাউনের তালা ভেঙে চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে বলে জানা গেছে। সোমবার সকালে […]
ষড়যন্ত্র করে বাংলার বদনাম করছে বিজেপি , ডানকুনিতে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক স্বাতী খন্দকার।
চিরঞ্জিত ঘোষ, ১০ জুন:- করোনা এবং আমফানের জোড়া বিপর্যযে বাংলার মানুষ যখন দিশেহারা । সেই সময়ে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব অবিবেচকের মত আচরণ করে চলেছে , তারা নানাভাবে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং আমাদের রাজ্যকে অপমান করছেন । আজ ডানকুনিতে চন্ডীতলা বিধানসভা কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এসে এ তীব্র ভাষায় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হলেন […]
রিষড়া মেলায় এবার মেলাপ্রেমি মানুষদের উৎসাহ বাড়াতে দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট।
হুগলী,৯ জানুয়ারি:- ৩০ তম এই রিষড়া মেলায় এবার মেলাপ্রেমি মানুষদের উৎসাহ বাড়াতে এবারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে পোর্টাল নিউজ “খবর সোজাসাপটা”। সোজাসাপটার উদ্যোগে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট। সোজাসাপ্টার মেলায় যাতায়াতকারী জনসাধারন ক্যুইজে অংশগ্রহন করে সোজাসাপটার প্রতিনিধি অর্নব বিশ্বাসের হাত থেকে জিতে নিচ্ছেন হাতে গরম পুরষ্কার। প্রতিদিনই থাকছে পুরস্কার।ব্যতিক্রম হলো না বুধবারের সন্ধ্যায়। মেলার মঞ্চ […]







