হাওড়া,২৭ জানুয়ারি:- পিকনিকে বচসার জেরে শ্যুটআউটের ঘটনা এবার হাওড়ার লিলুয়ায়। গুলিবিদ্ধ যুবককে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। আহত যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে এই ঘটনার জেরে লিলুয়া খালপাড় মনসাতলা ভেড়ি এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয়েরা। পরে দমকল এসে আগুন নেভায়। এই গুলিকান্ডে মূল অভিযুক্ত সহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, গুলিকান্ডে মূল অভিযুক্ত ছোটন নামের এক যুবক। রবিবার রাতে লিলুয়া ভাগাড়ের কাছে চকপাড়া অঞ্চলে পিকনিক করতে গিয়েছিলেন গণেশ উপাধ্যায় ওরফে ভানু নামের এক যুবক।
সঙ্গে তার বন্ধুরাও ছিলেন। সেখানেই বচসার জেরে ঘটনার সূত্রপাত। গণেশ ছোটনকে চড় মারে বলে অভিযোগ। এরপর ঝামেলার সময় গণেশকে লক্ষ্য করে গুলি চলে। গুলি লাগে তার বুক ও পেটের ঠিক মাঝে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। এলাকায় উত্তেজনা রয়েছে। লিলুয়া থানার পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। মূলত ব্যবসায়িক গন্ডগোল ও তোলাবাজিকে কেন্দ্র করেই এই ঘটনা বলে জানা গেছে। টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করা হয়েছে পরিবারের লোকজনরা দাবি করেছেন।Related Articles
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় একদিন পর যুবকের দেহ মিলল মেটিয়াব্রুজের নাদিয়াল থানা এলাকায়।
হাওড়া, ৩ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কিঞ্জল কুশারী (২৮) নামের পেশায় ইঞ্জিনিয়ার দমদমের বাসিন্দা এক যুবক। ঘটনার একদিন পর কিঞ্জলের দেহ উদ্ধার হয় কলকাতার মেটিয়াব্রুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকা থেকে। কলকাতা পুলিশের নাদিয়াল থানা এদিন সকালে গঙ্গায় দেহটি উদ্ধার করে। ভাঁটার টান থাকায় দেহটি গতকাল বালি থেকে […]
প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী ডঃ অনুপ ঘোষাল।
হুগলি, ১৫ ডিসেম্বর:- অনুপ ঘোষাল প্রয়াত। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষাল প্রয়াত হয়েছেন। তিনি আজ সকালে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও অনুপ ঘোষাল বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার সিনেমায় সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে সিনেমায় তাঁর গাওয়া […]
রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে।
কলকাতা, ২৬ মে:- রাজ্যপালের পরিবর্তে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনের একটি সংশোধনী আনা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, শিক্ষায় সেরা রাজ্য হিসেবে এবার পশ্চিমবঙ্গ স্কচ পুরস্কারের জন্য মনোনীত […]








