হুগলি,৩০ নভেম্বর:- অনশন প্রত্যাহার করাকে কেন্দ্র করেই পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুই ক্লাবের সদস্য ও সদস্যরা । পাড়ার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে স্থানীয়দের অনশন সপ্তম দিনে পড়লো । যদিও পুলিশি হস্তক্ষেপে রফাসূত্র যাতে বেরোয় আজ শ্রীরামপুর থানায় একটি বৈঠক ডাকা হয়েছে। l হুগলির শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ঘটনা l স্থানীয়দের অভিযোগ পাড়ার এই মাঠটি স্থানীয় দুটি ক্লাবের ব্যবহারের জন্য, যে মাঠে আগামী ৮ই ডিসেম্বর বিদ্যাসাগরের জন্মশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠান থাকলেও, অভিযোগ স্থানীয় পুরসভা অজানা কারনে সেই মাঠ তাদের ব্যবহারের জন্য অনুমতি দিচ্ছে না , এরই প্রতিবাদে তাদের এই অনশন চলছে l আন্দোলনকারীদের পক্ষে শান্তনু বাগ জানান বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিকে নিয়ে তাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পুরসভা অনুমতি না দিলেও সেই মাঠে স্থানীয় প্রোমোটার নির্মান সামগ্রী রেখে ব্যবহার করছে ফলে এলাকায় সুস্থ সংস্কৃতির পরিবেশ নষ্ট হচ্ছেlযতক্ষণ এই সমাধানসূত্র না বেরোবে ততক্ষণ তাদের এই অনশন চলবে l পাশাপাশি এই ক্লাবের সম্পাদক শুভাশিস ব্যানার্জী বলেন যেভাবেই হোক আগে সমস্যার সমাধান হোক। এটা তাদের স্পোর্টস ক্লাব। তাদের বিরুদ্ধে সব অভিযোগই ভিত্তিহীন। নিয়ম মেনেই এই মাঠ করুক তাতে কোন আপত্তি নেই । এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনাই তাদের প্রথম লক্ষ।
Related Articles
আনন্দপুর এ মিমি চক্রবর্তীর রোড শো
পশ্চিম মেদিনীপুর , ৩০ মার্চ:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এর তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তে ভোট প্রচারে তারাকা প্রচারক মিমি। এদিন আনন্দপুর বাস স্ট্যান্ড শুরু করে একটুক্ষণ থেকে রোড শো শেষ না করেই এলাকা ছাড়ে এই তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। কিছুক্ষণ থাকার পর চলে যার কারণেই স্বভাবতভাবেই খুব জমেছে মূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মনে। […]
আবারো সুরের ছন্দপতন উত্তরপাড়ার বিধায়কের।
হুগলি , ১৫ জানুয়ারি:- বিধানসভা নির্বাচনের আর বেশিদিন সময় বাকি নেই। রাজ্যের শাসকদল তৃণমূলের কাঁধে নিঃশাস ফেলছে বিজেপি। তার উপর তৃণমূলের গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে দল বদলের ঘটনা। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে তৃণমূলের বহু নেতার গলায় ভিন্নসুর। এবার আবার বেসুরো উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। এর আগেও বিধায়ক প্রবীর ঘোষালের গলায় সোনা […]
রাজ্যের গ্রিভান্স সেলের সঙ্গে কেন্দ্রের প্রকল্পের সংযুক্তিকরণ চাইল মোদি সরকার।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে তাঁদের অভাব-অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য অনেক আগেই মুখ্যমন্ত্রীর দফতরে গ্রিভান্স সেল চালু করা হয়েছে। এবার তার সঙ্গে কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকল্পের সংযুক্তিকরণ চাইল মোদি সরকার।কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম’ সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সিএমও গ্রিভান্স সেলের সঙ্গে। এই প্রসঙ্গে কেন্দ্র সরকার […]







