হুগলি,২১ জানুয়ারি:- কানাইপুর এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হলো। সোমবার অজানা জন্তুর আতঙ্কে আতঙ্ক ছড়ায় কানাইপুর রায়পাড়া এলাকায়। এরপর আজ মঙ্গলবার সকালে এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করলো নেচার এনভায়রমেন্ট এন্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি এর আধিকারিকরা । সব দেখে জানান এটা কোনো ভাবেই বাঘ হতে পারে না। এটা আসলে বাঘরোল অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই ।
তবে একাধিক পায়ের ছাপ পাওয়া যাওয়ায় আতঙ্কিত মানুষ। মঙ্গলবার সকালে এলাকায় আসেন বিধায়ক প্রবীর ঘোষাল,কথা বলেন সাধারণ মানুষদের সাথে।মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বিধায়ক। এদিন বিধায়ক এলাকায় এসে জানান যে এখানে বাঘের আতঙ্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বনদফতর জানিয়েছে প্রাণীটি আসলে বাঘ নয় বাঘরোল।Related Articles
২৮০ বছরের ইতিহাসে এই প্রথম করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবি সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরন।
পূর্ব বর্ধমান,১৮ মার্চ :- ২৮০ বছরের ইতিহাসে এই প্রথম করোনা ভাইরাসে আতঙ্কে বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবি সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিতরন। দূরদূরান্ত থেকে ভক্তদের আসা যথেষ্ট কমে গিয়েছে এইমূহুর্তে বর্ধমানের এই মন্দিরে ।করোনা ভাইরাসের আতঙ্কে সারাবিশ্বে বিভিন্ন মন্দিরের কর্তৃপক্ষ ইতিমধ্যে মন্দির প্রাঙ্গনে ভক্তদের আসা নিষিদ্ধ করে দিয়েছেন । সেই একি পদ অনুসরন করল […]
বন্ধ ব্যান্ডেল চার্চ, মাঝপথেই ঘরমুখো ব্যাবসায়ীরা!
সুদীপ দাস, ৪ জানুয়ারি:- আবারও তালা ঝুললো হুগলীর ব্যান্ডেল চার্চে। প্রত্যেকবছরই ২৫শে ডিসেম্বরকে উপলক্ষ্য করে চার্চ সংলগ্ন গঙ্গা তীরবর্তী এলাকায় মেলা বসে। যা কমবেশী মাস দেড়েক স্থায়ী হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ব্যাবসায়ী এসে এখানে পসরা সাজিয়ে বসেন। কিন্তু সরকারী নির্দেশে মেলাতে নিষেধাজ্ঞা এসেছে। ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষও আবার সোমবার থেকে গীর্জার গেটে তালা ঝুলিয়ে […]
পথ নিরাপত্তা ও সচেতনতার জন্য বাইক র্যালি ভদ্রেশ্বরে।
হুগলি, ২৪ আগস্ট:- পথ নিরাপত্তা ও সচেতনতার জন্য ট্যাবলো নিয়ে বাইক র্যালি। গাড়ি চালক ও পরিবহন কর্মিদের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হল ভদ্রেশ্বর বিঘাটিতে। চুঁচুড়ায় হুগলি জেলা শাসক দপ্তরের সামনে থেকে জেলা শাসক পি দীপাপ প্রিয়া বাইক র্যালি ও ট্যাবলোর সূচনা করেন। জেলা শাসক বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার পুলিশের পক্ষ থেকে […]








