হুগলি,২০ জানুয়ারি:- ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখলকে কেন্দ্র করে চাঞ্চল্য মগড়ার দিগসুই-হোয়েরা এলাকায়। স্থানীয়রা এবিষয়ে ব্যান্ডেল লিচুবাগানে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে ব্যাপক বিক্ষোভ দেখায়। এবিষয়ে তাঁরা বিএলআরও-কে সরাসরি দায়ী করে বলেন ওই জমি ব্যাক্তিগত মালিানার নামে করে দেওয়ার পিছনে তিনি যুক্ত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মগড়া থানার অন্তর্গত দিগসুই-হোয়েরা গ্রাম পঞ্চায়েতের অধীনে মধুগ্রামে ওয়াকফ বোর্ডের প্রায় ১৮বিঘা জমি রয়েছে।
অভিযোগ ওই জমির কেয়ারটেকার ফজলে রহমান সম্প্রতি বেআইনিভাবে ওই জমি নিজের নামে করে নেয়। এই খবর জানার পরই সরব হয় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাঁরা এবিষয়ে মগরা থানায় লিখিত অভিযোগ করে। আজ তারা একত্রিতভাবে চুঁচুড়া-মগরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে ব্যাপক বিক্ষোভ দেখায়। তাঁদের বক্তব্য ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পিয়ালী পাহাড়িয়া এই দূর্নীতিতে জড়িত। তাই তাঁরা এদিন বিএলআরও দপ্তরের সামনেই বিক্ষোভ দেখান। বিক্ষোভ কারীদের মধ্যে নাজিমুদ্দিন সরকার বলেন একটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কি করে ব্যাক্তিগত মালিকানার নামে হতে পারে? আমাদের বিশ্বাস এই অসাধু চক্রে বিএলআরও-র সাথে অন্যান্য সরকারী কর্মীরাও যুক্ত। অবিলম্বে ওই জমি ওয়াকফ বোর্ডের হাতে ফিরিয়ে দেওয়া না হলে আমরা বিএলআরও দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবো। যদিও এই ঘটনার সাথে তাঁর কোন যোগ নেই বলে বলে জানান বিএলআরও পিয়ালী পাহাড়িয়া। তিনি বলেন ২০১৮সালে ওই জমির মালিকানা পরিবর্তন হয়েছে আর আমি ২০১৯ সালে এই অফিসে এসেছি। যদিও এবিষয়ে এদিন বিক্ষোভকারীরা জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসেও অভিযোগ জমা দেন।Related Articles
হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কাঁচা সবজি বিতরণ।
হুগলি, ৩ জুন:- হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সহযোগিতায় সিঙ্গুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের হবে পরিবারদের হাতে কাঁচা সবজি ও ডিম তুলে দেওয়া হয়েছে। লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্হ দু:স্থ পরিবারদের জন্য ‘অঞ্জলি’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের এই উদ্যোগে সামিল হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেস। এদিন […]
করোনা সচেতনতায় প্রচার শেওরাফুলি ও সিঙ্গুরে।
হুগলি,২৩ মার্চ:- মুখ্যমন্ত্রী ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী করোনা সচেতনতায় রাস্তায় নামলো বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । মানুষকে সচেতনতা মূলক প্রচারপত্র দেবার পাশাপাশি মাস্কও বিলি করলেন বিনামূল্যে। এবং মানুষকে আসস্ত্ত করতে বলেন কোনো গুজবে কান দেবেন না। যেকোন পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর এর পাশাপাশি তিনিও যে সর্বত্র মানুষের […]
উত্তরপাড়া থেকে একাদশ শ্রেনীর ছাত্র নিখোঁজ, সাধু বেশে স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়লো ছবি।
হুগলি, ২২ মে:- গতকাল সকাল থেকে উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম সীতা ঘাট রোডের বাসিন্দা এক বেসরকারি ইংরেজি মাধ্যমের একাদশ শ্রেনীর ছাত্র নাম আদ্রশ তিওয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়, এরপর পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে, পরে জানা যায় এই বয়সে হঠাৎই সন্ন্যাস হবার লক্ষ্যে বাড়ি ত্যাগ করেন ওই যুবক, বাড়ির লেটার বক্সে […]









