হাওড়া,২০ জানুয়ারি:- হাওড়ার ব্যাঁটরার পাওয়ার হাউস মোড় সংলগ্ন নরসিংহ দত্ত রোডের অলোকা অ্যাপার্টমেন্টে সোমবার দুপুর নাগাদ হঠাৎই আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ওই ঘরে ঘটনার সময় কেউ ছিলেন না। এই মুহূর্তে দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। তবে বহুতলের বাসিন্দারা সেখানে আটকে আছেন কিনা এখনও জানা যায়নি। আগুনের ধোঁয়া দেখতে এলাকার বাসিন্দারা দমকলে খবর দেন। বহুতলের চারতলায় ঘরে আগুন লেগেছে বলে জানা গেছে।
Related Articles
সরাসরি যোগাযোগ রাখতে সাংবাদিকদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে পূর্ণেন্দু বসু।
প্রদীপ সাঁতরা,১৩ মার্চ :- ‘জলযোগে জনযোগ’-এই কর্মসূচিতে শুক্রবার রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসুর তত্ত্বাবধানে সাংবাদিকদের নিয়ে একটি আলাপচারিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাগুইআটির তেঘরিয়ার লোকনাথ মন্দির সংলগ্ন পূর্ণেন্দু বসুর কার্যালয়ে। পূর্ণেন্দুবাবুর বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার খতিয়ান তিনি তুলে ধরেন সাংবাদিকদের কাছে। অভিমানের সুরে […]
রাজ্যে ইন্ডিয়া জোট নিয়ে সন্দেহ প্রকাশ বিমান বসুর।
হুগলি, ৮ অক্টোবর:- ফিরহাদ হাকিম মদন মিত্রের বাড়ি সহ বারোটি জায়গায় সিবিআই অভিযান নিয়ে বিমান বসু। সিবিআই অভিযান অনেক আগেই হওয়া উচিত ছিল। যখন অয়ন শীলের থেকে তথ্য পাওয়া গিয়েছিল দেরি না করে যে নামগুলো পাওয়া গিয়েছিল সেই নাম ধরে ধরে দেখা উচিত ছিল। রেট চার্ট করে ড্রাইভার থেকে শুরু করে গ্রুপ ডি, অন্যান্য কর্মচারী […]
মহাসমারোহে মহরম উৎসব পালন চাঁপদানিতে।
প্রদীপ বসু, ২৯ জুলাই:- মহাসমারহে হুগলি জেলার চাঁপদানির এংগাসে পালিত হল মহরম উৎসব। মুসলিম ধর্মীয় গুরু হজরত মোহাম্মদের স্মরনে জায়গার জায়গায় তাজিয়া বের করে, লাঠি তলোয়ার ও আগুনের খেলায় মেতে উঠল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। হা হুসেন হা হুসেন ছিল তাদের আওয়াজ। পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই মহরম উৎসব পালিত হল। কোথাও শরবত কোথাও মিষ্টি […]










