হুগলি,২৩ মার্চ:- মুখ্যমন্ত্রী ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী করোনা সচেতনতায় রাস্তায় নামলো বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । মানুষকে সচেতনতা মূলক প্রচারপত্র দেবার পাশাপাশি মাস্কও বিলি করলেন বিনামূল্যে। এবং মানুষকে আসস্ত্ত করতে বলেন কোনো গুজবে কান দেবেন না। যেকোন পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর এর পাশাপাশি তিনিও যে সর্বত্র মানুষের পাশে থাকবেন সেটাও জানিয়ে দেন। ২৪ ঘন্টাই তৃণমূলের কর্মীরা মানুষের পাশে থাকবেন বলেও সুবির বাবু জানান। পাশাপাশিবিদেশ সহ ভীন রাজ্য থেকে আসা ব্যাক্তিদের সনাক্তকরনের পাশাপাশি এলাকায় সতর্কীকরণ করতে সকাল থেকে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার পক্ষ থেকে মাইকিং করার কাজ শুরু হয়েছে। ঘোষণা করা হচ্ছে, বিদেশ থেকে আসা সমস্ত ব্যাক্তিরা নিকটবর্তী স্বাস্হ্যকেন্দ্রে গিয়ে চিকিত্সকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করা ও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
Related Articles
গোকুলামের কাছে হার,ডার্বির আগে ছন্নছাড়া ইস্টবেঙ্গল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- ডার্বির আগে ডার্বির আগে দলের ছন্নছাড়া পারফরম্যান্স নিঃসন্দেহে চিন্তা বাড়াল শিবিরেরঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে গোকুলামকে মাটি ধরিয়েই মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর। কিন্তু সে লক্ষ্য পূরণ হল না। উলটে তিন- তিনটে গোল হজম লাল-হলুদ কোচকে রীতিমতো চিন্তায় ফেলে দিল। গোকুলামের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। […]
রাজ্যের ট্রাফিক সিগন্যালগুলিতে আগামী ১৫ দিন শুধুই সুর সম্রাজ্ঞীর গান বাজানোর সিদ্ধান্ত।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে সোমবার রাজ্যের সমস্ত সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্যের ট্রাফিক সিগন্যালগুলিতে আগামী ১৫ দিন শুধুই সুর সম্রাজ্ঞীর গান বাজবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা তথা বাঙালির সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক চিরকালীন। তাই সাধারণ মানুষ যাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সে […]
আধার কার্ড, প্যান কার্ড থাকলেই ভারতের নাগরিক হয় না , – সায়ন্তন বসু l
হুগলি,৮ ডিসেম্বর:- আধার কার্ড, প্যান কার্ড থাকলেই ভারতের নাগরিক হয় না l আমরা নাগরিকপঞ্জি তৈরি করছি তার জন্য পার্লামেন্টে নাগরিকবিল আনছিl বক্তা- বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসুlতৃণমূলের সন্ত্রাস , দুর্নীতি এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজেপির সাংগঠনিক সভাl চন্ডীতলার জঙ্গলপড়ায় আয়োজিত এই সভায় সায়ন্তন বসু ছাড়াও ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য, ভাস্কর ভট্টাচার্য্য , শ্যামল বোস সহ […]









