অঞ্জন চট্টোপাধ্যায়,১৯ জানুয়ারি:- এ যেন ৯৯ শতাংশ পেয়েও হতাশ ছাত্র , ১০০ শতাংশ না পাওয়ার জন্য। অথচ ফেল করা ছাত্র খুশি ভালো পরীক্ষা দিয়ে। এমন অহংকার কেউ কখনো দেখেছে না কেউ কখনো শুনেছে । ভারতীয় ফুটবল তো দূরের কথা বিশ্ব ফুটবল ও দেখে নি । সেই ভাবমূর্তি শতবর্ষের ক্লাব এ করে চলেছেন আলেহান্দ্র । নিজের প্রথম ডার্বি তে হারের পর সাংবাদিক সম্মেলনে আসে মোরিংহা সহকারী বলেন, গত বছর আমি ক্লাব কে যা দিয়েছি গত চোদ্দ বছর এ ক্লাব পাই নি । এই খবর টা ভাইরাল হতেই লালহলুদ সমর্থক দের কাঁটা ঘায়ে নুনের ছিটে পড়লো । তার ক্লোজ প্রাকটিস এর প্রসঙ্গ তুলতে সাংবাদিক এর ওপর রেগেও গেলেন। আলে স্যার এর নাম এ বিক্ষোভ দিতে দিতে সমর্থকরা বলেন., গো ব্যাক আলে। বিশেষ করে কোচ এর ডিফেন্স মানসিকতা বড়ো ম্যাচ এ নিয়ে প্রশ্ন তাঁদের। লাল হলুদ কোচ নিজেও মেনে নেন সেই কথা । তিনি বলেন, আমরা ডিফেন্স এ অনেক ভুল করেছি তা ঠিক করতে হবে । তবে দলের ফরওয়ার্ড ভালো হয়েছে আগের থেকে আরো ভালো করতে হবে।
এই ম্যাচ এ আমরা আরো গোল দিতে পারতাম। আসলে ডার্বির আগে আমরা দুই ম্যাচ হেরেছি সেই চাপ আমরা নিতে পারি নি। তবে আমি এখনো আসা রাখছি দল ঘুরে দাঁড়াবে। তবে আসার বাণী কিন্তু দিতে পারলেন না ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি জানান, এই দলে প্রদীপ ব্যানার্জী, সুভাষ ভৌমিক এলেও এই দল ঘুরে দাঁড়াতে পারবে না। কোচ এই ফুটবলারদের নিয়ে কিছু করতে পারবে না। আমি কলকাতা লীগ থেকে বলে যাচ্ছি ফুটবলার বদল করতে হবে। মঙ্গলবার অজিত আইজাক আসবে উনার সঙ্গে বসবো দেখি কি ভাবে দলকে ঘুরে দাড় করানো যায়। নতুন ফুটবলার নেওয়ার কথাও বলবো। এদিকে এই ডার্বি নায়ক বেইতিয়া বলেন, নিজের সেরা হওয়া থেকে দল জিতলো সেই জিনি টা বেশি ভালো লাগলো। বড় ম্যাচে গোল করার আনন্দ প্রথমবার টের পেলাম। এই ডার্বিতে পুরোনো আবেগ এর বারুদ না করলেও কিন্তু ৬৩ হাজার সমর্থক এসেছিলো। উড়লো সবুজ মেরুন আবির। সঞ্জীব গোয়েঙ্কা কথা রাখলেন খেলা দেখতে এসে বুঝে গেলেন সমর্থকদের মন। ইস্টবেঙ্গল এর স্পেনের কোচ হেরে গিয়ে মুখ পুড়িয়ে খুশি হলেও ডার্বিতে জয়ের খাতা খুলে খুশি নন বাগান কোচ ভিকুনা। তিনি জানান, আরো বেশি গোল আসা করেছিলাম। তবে ইস্টবেঙ্গল ভালো খেলেছে। তাছাড়া গোল পাওয়া পর ওদের খেলা খুলেছিলো। আমরা এর থেকে চার্চিল ম্যাচ এ ভালো খেলেছি। পরের ম্যাচ নেরোকা আরো উন্নতি করতে হবে আমাদের। বাগান কর্তারা আবার হাসতে হাসতে মাঠ থেকে বেরোলেন কারণ তাঁদের আশঙ্কা ছিল এটিকে সঙ্গে এক হওয়াতে বিক্ষোভ বাড়তে পারতো সমর্থকদের ডার্বি হারলে। কিন্তু বড়ো ম্যাচ জয় সব কিছু ভুলিয়ে দিলো। সত্যি ডার্বি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ।Related Articles
বিরাটদের জন্য সুখবর ! বেতন কাটছাঁটের পথে হাঁটছে না বোর্ড।
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনার কারণে ক্রিকেট বন্ধ, বিসিসিআইয়ের বড় ক্ষতি হলেও বিরাটদের বেতন কাটছাঁটের পথে হাঁটছে না বোর্ড। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বিশ্বজুড়ে মার্চ মাস থেকে করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। যেকারণে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতি ভরপাই করতেই ক্রিকেটারদের বেতন কমিয়ে দেওয়ার […]
বনধের সমর্থনে রাস্তায় নামতেই শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির একাধিক নেতা কর্মী।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জুলাই:- হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গে ১২ ঘন্টা বনধের ডাক দেয় বিজেপি। এদিন সকাল থেকেই শহর শিলিগুড়িতে বনধ সমর্থনে রাস্তায় নামতেই বিজেপি নেতা কর্মীদের আটকে দেয় পুলিশ। এবং গ্রেফতার করা একাধিক নেতা কর্মীদেরও। এর পাশাপাশি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল হাসমিচকে নামতেই তাকে প্রথমে আটকে দেয় […]
কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি সহ গ্রেপ্তার দুই যুবক ব্যান্ডেলে।
সুদীপ দাস,৩০ এপ্রিল:- লকডাউনের মধ্যেই কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি রওনা দিয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হলো না। রেল পুলিশের হাতে ধরা পরলো দুই যুবক সহ বিপুল পরিমান বিদেশী মদ। ঘটনাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। রেল পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাত দেড়টা নাগাদ ব্যান্ডেল মোড়ের একটি বিলিতি মদের দোকান থেকে ৭৫০ মিলি-র মোট ৮৯৮ […]






