হাওড়া,১৭ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। স্বামীজীর মন্দিরে ভোরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, বিশেষ পূজা, হোম প্রভৃতির আয়োজন করা হয়। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর স্বামীজীর মন্দিরের সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বামীজীর ঘরে ভোর থেকেই বিভিন্ন অনুষ্ঠান চলছে। এদিন জন্মতিথি উৎসব উপলক্ষে সভা মন্ডপেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে কঠোপনিষদ পাঠ, উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়াল, মার্গ সঙ্গীত, ভজন, বাঁশীবাদন, যুগলবন্দী। এছাড়াও ধর্মসভার আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড়মঠে অগণিত মানুষ ভিড় জমিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
Related Articles
মন্তেশ্বর এর ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোট কর্মীরা।
পূর্ব বর্ধমান।, ১৬ এপ্রিল:-শনিবার ২৬৩ মন্তেশ্বর বিধানসভা ভোট। মন্তেশ্বর বিধানসভার ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে মন্তেশ্বর গৌর মোহন রায় কলেজে। শুক্রবার দুপুর থেকেই ভোট কর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। ভোট কর্মীদের দাবি, টিসিআরসি কেন্দ্রের পরিবেশ খুবই ভালো। তাদের আশা নির্বাচনও শান্তিপূর্ণভাবে হবে। একজন প্রিজাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার রা আমাদের […]
নন্দীগ্রামে জয়ী বিজেপী।
প:মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর:- বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর উপনির্বাচনেও খাতা খুলতে পারেনি বিজেপি। দীর্ঘদিন পর ঘুরে দাঁড়িয়েছে দল। বারবার শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন পশ্চিমবাংলায় সরকার গড়বেন। রবিবার নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া সমবায় সমিতি দখল নিল বিজেপি। বারোটি আসনের মধ্যে ১১ বিজেপি এবং ১ তৃণমূল। অবশেষে শুভেন্দু অধিকারীর বিধানসভায় সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়। খুশিতে গেরুয়া আবির খেলে […]
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা মামুন কলকাতায়।
ত্রিপুরা, ২৪ অক্টোবর:- ত্রিপুরায় আক্রান্ত তৃনমূল নেতা মামুন কলকাতায়। সাংগঠনিক প্রচার কাজ চালাতে গিয়ে ত্রিপুরার আগরতলার আমতলী বাজারে আক্রান্ত হয়েছেন তৃনমূল কংগ্রেস রাজ্যসভার সংসদ তথা ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সুস্মিতা দেব। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গোটা ঘটনাকে বর্বরোচিত বলে সমালোচনা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন সুস্মিতা […]








