হুগলি,১৬ জানুয়ারি:– নৈহাটিতে বিষ্ফোরন ঘটিয়েছে বাংলাদেশের জেহাদিরা, সিই দেশের মুসলমানেরা। আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত বিজেপির প্রধানমন্ত্রী অভিনন্দন সভার মঞ্চে একথাই বলেন দলের রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। এদিন সিএএ-র সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকার কথা ছিলো রাজ্যনেতা মুকুল রায়ের। তবে এদিন তিনি না এলেও সায়ন্তন বসুর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী, হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ জেলা নেতৃত্বরা।
এদিন সিএএ-এর কার্যকারিতা বোঝাতে গিয়ে সায়ন্তন বসু বলেন দেশভাগ হয়েছিলো ভাষার বিচারে নয়, দেশভাগ হয়েছিলো ধর্মের বিচারে। তাই ভারতবর্ষের হিন্দু কিংবা মুসলমানদের বিরোধী আমরা নই। সেজন্যই মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ কিংবা পাকিস্তানে অত্যাচারিত হিন্দুদের আমরা নাগরিকত্ব দেবো। কিন্তু সেইসমস্ত মুসলিম দেশ থেকে আগত মুসলমানেদের এদেশে জিহাদ তৈরী করতে, বোমা বানাতে আমরা নাগরিকত্ব দেবো না। তিনি এদিন বলেন এ দেশের মাটিতে থাকে যারা এ দেশকে টুকরো করার কথা বলবে, আমরা তাদের জীবকে টুকরো করে দেবো, তাদের হাতকে টুকরো করে দেবো। পাশাপাশি এদিন তিনি সংসদ ভবনে হামকারী আফজাল গুরু প্রসঙ্গে বলেন কেউ যদি বলে একটা আফজালকে মারলে আরও আফজাল তৈরী হবে, তাহলে তাদের ধরে মারার নিদান দেন তিনি।Related Articles
সরকারের বর্ষপূর্তিতে কুড়ি লক্ষ মহিলার হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে।
কলকাতা, ২ মে:- রাজ্য সরকারের বর্ষপূর্তিতে আরও কুড়ি লক্ষ মহিলার হাতে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আনুষ্ঠানিক ভাবে নতুন উপভোক্তাদের হাতে এই টাকা তুলে দেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উপভোক্তাদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের বর্ষপূর্তিতে […]
হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে “স্বামীজী স্মারক তোরণ দ্বারে”র উদ্বোধন।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে “স্বামীজী স্মারক তোরণ দ্বার” এর শুভ উদ্বোধন হলো। মঙ্গলবার সকালে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্ঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। ওই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ড: পি […]
আগামীকাল থেকে তারকেশ্বর শিব মন্দির খুলছে না।
হুগলি, ৩১ মে:- সরকারি নির্দেশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ পয়লা জুন থেকে তারকেশ্বর শিব মন্দির খুলছে না বলে জানিয়েছেন তারকেশ্বর মন্দিরের মোহান্ত মহারাজ। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়,ততদিন পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। বিশেষ করে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক না হবে, ততদিন বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরের গেট। তবে প্রতিদিন নিয়মনীতি মেনে মন্দিরে নিত্য শিবের পুজো […]








