হুগলি,১৫ জানুয়ারি:- বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গই এমন একটি জায়গা যেখানে শিল্পীদের আলাদাভাবে উৎসাহিত করা হয়। খবর সোজাসাপটাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথাই বললেন বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুদেশ ভোঁশলে। ৩০ তম রিষড়া মেলার ১১তম দিন নিজের গানের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন সুদেশ। এদিন মঞ্চে ওঠার আগেই গ্রীন রুমে বসে খবর সোজাসাপটার পক্ষে অর্নব বিশ্বাসের সাথে একান্ত আড্ডা জমে ওঠে “ভয়েস অফ অমিতাভ বচ্চন”-এর।
সুদেশ ভোঁসলে বলেন পশ্চিমবঙ্গে আসলেই আলাদা অনুভূতি হয়। এখানাকার প্রতিটি ঘরে ঘরে সঙ্গীতকারদের জন্ম। পাশাপাশি বাংলার মিষ্টি, মিষ্টি দই এবং মাছের আইটেম তাঁর অত্যন্ত প্রিয় বলে জানান। রিষড়ায় এসে তিনি বলেন অন্যের গলা করতে পারা ইশ্বরের দান। সেটা জন্মগতই হয়। আমি শুধু রেওয়াজের মাধ্যমে আমি সেটাকে শুধু পালিশ করি। সুদেশবাবু বলেন অমিতজি(অমিতাভ বচ্চন) দেশের সেরা সুপার ষ্টার উনি যখন প্রশংসা করেন তখন আমি আলাদাভাবে অনুপ্রানিত হই। এরপর মঞ্চে উঠে তিনি রিষড়া বাসীর মন জয় করে নেন।Related Articles
ফের অন্নদাতার ভূমিকায় মহারাজ।
স্পোর্টস ডেস্ক,১০ মে:– করোনা পরিস্থিতিতে দাতা মহারাজ সর্বদাই অগ্রগামী। বার বার মুক্ত হস্তে সাহায্য করে চলেছেন তিনি। এর আগেই রাজ্যের ১০ হাজার মানুষকে যতদিন লকডাউন চলবে প্রতিদিন অন্ন দানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মহারাজ। ইস্কোনের মন্দিরে গিয়ে ১০ হাজার মানুষকে প্রতিদিন অন্ন দানের কথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বেলুড় মঠ, ভারত সেবাশ্রমকেও চাল […]
হোগলা বনে আগুন। পিছনে অন্তর্ঘাত ? সন্দেহ এলাকাবাসীর।
হাওড়া,৯ এপ্রিল:- হোগলা বনে আগুন লেগে আতঙ্ক ছড়াল বালির আনন্দনগর গ্রাম পঞ্চায়েত কমপ্লেক্স সংলগ্ন জলার মাঠে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে হোগলা বনে আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। অনুমান, এর পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে। এই কাজে জমি মাফিয়ারাও যুক্ত থাকতে পারে অভিযোগ উঠেছে। লকডাউনের সময় বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী রয়েছে। […]
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গুপ্তিপাড়ায় রাস্তা অবরোধ বিজেপির।
সুদীপ দাস , ২৫ ডিসেম্বর:- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ বিজেপির। শুক্রবার সন্ধ্যায় বলাগড় সোমরাবাজার ঘোষপুকুর মোড়ে এক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এক বাইক আরোহী গুপ্তিপাড়া থেকে চুঁচুড়ার দিকে যাবার সময় সজোরে একটি ব্যারিকেডে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে জিরাট গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই যুবকের […]






