হুগলী,১০ জানুয়ারি:- ধোঁয়া মুক্ত সমাজ গড়ার লক্ষে কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের জুলাই মাস থেকে দরীদ্রসীমায় বসবাসকারী উপভোক্তাদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিনামূল্যে রান্নার গ্যাস সিলেন্ডার ও রান্নার ওভেন দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দিনমজুরেরা কাঠের উপর ভরসা করে রান্না চালিয়ে যাচ্ছে। সেই জঙ্গলের কাঠ ও গাছের ডালপালার উপর ভরসা করে রান্না করছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা সমস্যায় পড়ে ভীড় জমাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে। এককথায় বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাস্তয়াবিত হচ্ছে না বলে জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তবে গ্যাস ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন,
বর্তমানে এই প্রকল্পে থাকা গ্রাহকদের ( ১৪.২ কেজি ) সিলিন্ডারের বদলে ৫ কেজি সিলিন্ডার দেওয়ার ব্যাবস্হা গ্রহন করা হচ্ছে। সেইমত প্রচার শুরু করেছে তারা। কিন্তু আজ থেকে সিলিন্ডার প্রতি ২১-টাকা দাম বৃদ্ধি হওয়ার কারণে আরো সমস্যায় পড়েছে সাধারণ গ্রাহক থেকে উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা। আরও বেশি ধোঁয়াশা রয়েছে গত সেপ্টেম্বর মাস থেকে কত টাকা সরকারি গ্যাসে ভর্তুকি পাঁচ আছে তা কোনও গ্রাহক জানতে পারছে না। এই উজ্জ্বলা প্রকল্পে উপভোক্তাদের কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার, গ্যাস রেগুলেটার, Domestic Gas Consumer Card ও Deposit Money হিসাবে ভর্তুকি দিয়েছিল।Related Articles
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু। ঘটনায় গ্রেফতার ২।
হাওড়া,৭ মার্চ :- শুক্রবার চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছিল এক যাত্রীর। ওই ঘটনায় তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে জিআরপি। পাওয়া গিয়েছে মৃতের পরিচয়। ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেল ৪টে নাগাদ বালি ও উত্তরপাড়া স্টেশনের মাঝে। জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মৃতের পরিচয় জানা যায়। আপ মালদা […]
অজিভূমে টিম ইন্ডিয়ার নয়া সফরসূচি ঘোষণা, পিঙ্ক বলেই শুরু টেস্ট সিরিজ।
স্পোর্টস ডেস্ক , ৭ অক্টোবর:- আইপিএলের (IPL) একেবারে পরপরই অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। অজিদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ এবং চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দু’মাসেরও বেশি সময় ধরে হতে চলা ওই সিরিজের ক্রীড়াসূচি প্রায় চূড়ান্ত। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের সরকারের অনুমতি পেলেই তা ঘোষণা করে দেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী, […]
স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই রাজ্য সরকার চলতি মাসে দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন পালন করবে।
নবান্ন , ২ সেপ্টেম্বর:- স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই রাজ্য সরকার চলতি মাসে পূর্ব ঘোষিত দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন পালন করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নবান্নে তিনি বলেন এই বিষয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রাজ্যের ইতিবাচক আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করলেও তা কার্যকরী করার বিষয়টি রাজ্যের হাতে থাকে বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য […]








