হুগলি,৮ জানুয়ারি:– আজকের বনধে বিদ্যালয়ের সামনে রিতিমত পিকেটিং করে ছাত্র-ছাত্রীদের বাড়িতে ফেরত পাঠানো হলো। ঘটনাটি হুগলির বিক্রমনগর হরনাথ নিরোদা সুন্দরী বিদ্যালয়ের। এদিন বিদ্যালয়ের সামনে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের কয়েকজন সদস্য-সদস্যা দলীয় পতাকা হাতে উপস্থিত হন। তাঁরা গেটের সামনে দাঁড়িয়ে বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীদের বনধকে সমর্থন করে বাড়িতে চলে যেতে বলেন। অশান্তির ভয়ে এদিন সকলেই বাড়ি ফিরে যান। যারা অন্য পথ দিয়ে বিদ্যালয়ে ঢুকেছিলেন তাঁদেরকেও বেড়িয়ে যেতে বলা হয়। যদিও শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে ঢুকতে বাঁধা দেওয়া হয়নি। তবে পড়ুয়ারা ফিরে যাওয়ায় এদিন এই স্কুলে কোন ক্লাসই হয়নি। তবে আপনাদের সামনেই কেনো পড়ুয়াদের ফেরত পাঠানো হলো সে বিষয়ে কোন প্রতিক্রিয়াই দিলেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যদিও এবিষয়ে সিপিএমের জোনাল কমিটির নেতা মনোদীপ ঘোষ বলেন মানুষ আজ স্বতঃস্ফুর্তভাবে বনধে সাড়া দিয়েছে বিদ্যালয়ের ভিতরে ঢুকে কাউকে বের করা হলে সেটা বিক্ষিপ্ত ঘটনা মাত্র।
Related Articles
বৈশাখি ডালমিয়ার সুরে সুর মেলালেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সোহম চক্রবর্তী।
মালদা, ৬ জানুয়ারি:- বৈশাখি ডালমিয়ার সুরে সুর মেলালেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সোহম চক্রবর্তী। আজ মালদার ইংরেজবাজার শহরে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাতে বক্তব্য দিতে গিয়ে সোহম বলেন দলে উইপোকারা দল নষ্ট করছে। বেরিয়ে গেলে ভালো হয়। কিছু উইপোকা বেরিয়ে গিয়ে অভিষেক ব্যানার্জীকে তোলাবাজ বলছেন। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলায় তথা মালদায় আসার […]
টিকিয়াপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশের দাবি গ্রেফতার ১০। ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২৯ এপ্রিল:- লকডাউন ভেঙেছিলেন এলাকার মানুষেরা। এতে বাধা দিয়েছিল পুলিশ। এর জেরে মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণ হয়েছিল। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনায় আহত হন দুই পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পর বুধবার ভোররাতে পুলিশের বিশাল বাহিনী ওই এলাকায় ঢোকে। সেখান থেকে এই ঘটনায় ১০ অভিযুক্ত গ্রেপ্তার করে […]
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]






